দক্ষিণ পূর্ব

বান্দরবানের পাহাড়ি সন্ত্রাসীরা নামছে চট্টগ্রামে, চন্দনাইশে এসে ধরা ৬

মনির ফয়সাল
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৫
পঠিত :
বান্দরবানের পাহাড়ি সন্ত্রাসীরা নামছে চট্টগ্রামে, চন্দনাইশে এসে ধরা ৬
নিজস্ব প্রতিবেদক 

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা থেকে অস্ত্রসহ ছয় পাহাড়ি সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। তাদের কাছ থেকে ১টি শুটার গান, ৩০ রাউন্ড অ্যামোনেশন ও ৩টি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

সোমবার (২২ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের আমতলী বাজার এলাকার একটি পাহাড় থেকে এই সন্ত্রাসীদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সন্ত্রাসীরা হলেন- লুসাই মারমা (৩০), চাইসাও (৪০), চাচিংপু (৩৮), মংচালু মারমা (৩৮), মনুচিং মারমা (৪০), ও লুকুম (৩৬)। এরা বান্দরবান জেলার সদর উপজেলার কুহালং ইউনিয়নের চেমী ডলুপাড়ার বাসিন্দা।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, এই অস্ত্রধারীরা চন্দনাইশসহ আশপাশের এলাকায় অপহরণ ও চাঁদাবাজি করে আসছে। সোমবার সকালে ওই এলাকায় তারা আসলে স্থানীয়রা তাদের ঘিরে চন্দনাইশ সেনাবাহিনী ক্যাম্পে খবর দেয়। পরে সেনাবাহিনীর একটি টহলদল অস্ত্রসহ তাদের গ্রেপ্তার করতে সক্ষম হন। 

চন্দনাইশ সেনাবাহিনী ক্যাম্পে দায়িত্বরত ক্যাপ্টেন আরেফ আসমার জয় বলেন, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এই ৬ সন্ত্রাসীকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তাদের স্বাস্থ্য পরীক্ষা শেষে চন্দনাইশ থানা পুলিশের কাছে সোপর্দ করা হবে।

এমএফও

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।