দক্ষিণ পূর্ব

চান্দগাঁওয়ে ৩৯ কেজি গাঁজাসহ ৪ জন র‍্যাবের হাতে গ্রেপ্তার

Masud forhan
Masud forhan
প্রকাশ : ১০ জুলাই ২০২৫ ০৬:৪২ সকাল
পঠিত : ৭
চান্দগাঁওয়ে ৩৯ কেজি গাঁজাসহ ৪ জন র‍্যাবের হাতে গ্রেপ্তার
Degchibarictg
দক্ষিণপূর্ব ডেস্ক 

চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে অভিযান চালিয়ে 
৩৯ কেজি গাঁজাসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৭। এসব গাঁজার বাজারমূল্য প্রায় ৬ লাখ টাকা। 

বুধবার (৯ জুলাই) বিকেলে পৌনে ৫টার দিকে চান্দগাঁও থানাধীন কাপ্তাই রাস্তার মাথা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। আজ বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে র‍্যাব ৭ এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছে।

গ্রেপ্তার ৪ জন হলেন, পটিয়া উপজেলার সাগর সর্দার (৩৮), মো. শাহাদাত হোসেন রিপন (৩৬), বোয়ালখালী উপজেলার রুবেল সর্দার (৩৪) ও কুমিল্লা চৌদ্দগ্রামের মো. জাফর (৪৫)।

র‍্যাব জানিয়েছে, গোপন সংবাদ ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের থেকে ৩৯ কেজি গাঁজা জব্দ করা। যার আনুমানিক বাজার মূল্য ৬ লাখ টাকা। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মাদকদ্রব্য ও গ্রেপ্তারকৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।

ইই

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।