দক্ষিণ পূর্ব

৬ লাখ টাকার ৩১টি চোরাই স্মার্ট ফোনসহ চক্রের সদস্য গ্রেপ্তার

Masud forhan
প্রকাশ : ১৫ জুন ২০২৫
পঠিত :
৬ লাখ টাকার ৩১টি চোরাই স্মার্ট ফোনসহ চক্রের সদস্য গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক 

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ডিবি উত্তর-দক্ষিণ বিভাগের অভিযানে প্রায় ৬ লাখ ২০ হাজার টাকা মূল্যের ৩১টি চোরাই স্মার্ট ফোনসহ ক্রয়-বিক্রয় চক্রের সক্রিয় সদস্য গ্রেপ্তার করেছে পুলিশ। 

শনিবার (১৪ জুন) দুপুর দুইটার দিকে চট্টগ্রাম মহানগর ডিবি (উত্তর-দক্ষিণ) বিভাগের টিম-১ গোপন সংবাদের ভিত্তিতে খুলশী থানাধীন পলিটেকনিক্যাল আগার মোড় এলাকা থেকে এসব চোরাই মোবাইল ফোন উদ্ধার করেন। 

অভিযানে SAMSUNG, Redmi,Realme, OPPO, VIVO, MI, Huawei, Tecno, Maximus,VNUS, Symphony,Google, Benco ব্র্যান্ডের প্রায় ৬ লাখ ২০ হাজার টাকা মূল্য মানের ৩১টি চোরাই এনড্রয়েড স্মার্ট মোবাইল ফোন সেটসহ-চোরাই মোবাইল ফোন সেট ক্রয়-বিক্রয় চক্রের সক্রিয় সদস্য কে এম মেহেদেী হাসান প্র. মেহেদী (৩৫)কে আটক করে। উক্ত আসামির বিরুদ্ধে খুলশী থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।

ইই

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।