দক্ষিণ পূর্ব

সিজেকেএস জুডো উপকমিটির প্রথম সভা অনুষ্ঠিত

মনির ফয়সাল
মনির ফয়সাল
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৫ ০৮:৫০ রাত
পঠিত : ৬
সিজেকেএস জুডো উপকমিটির প্রথম সভা অনুষ্ঠিত
Degchibarictg
দক্ষিণপূর্ব ডেস্ক

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার (সিজেকেএস) জুডো উপকমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন উপকমিটির চেয়ারম্যান রিফাত বিন আনোয়ার এবং সঞ্চালনা করেন সম্পাদক ইবনে হোসাইন জিয়াদ।

সভায় উপস্থিত ছিলেন উপকমিটির সদস্য আবু মাসুদ, আবু সুফিয়ান ঝিনুক, আবদুল কাইয়ুম, রাশেদুল ইসলাম তালুকদার, আবদুল্লাহ মুহাম্মদ রাসেল এবং এডভোকেট মুহাম্মদ নুমান আসকারী (দীদার)।

সভায় ৪০তম জাতীয় জুডো প্রতিযোগিতায় চট্টগ্রাম জেলা দলের অংশগ্রহণ, প্রতিযোগিতার বাজেট প্রণয়ন, ম্যানেজার নির্ধারণ এবং কোচ মনোনয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় উপস্থিত সবাই চট্টগ্রামের জুডো খেলাকে এগিয়ে নিতে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

এমএইচএফ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।