দক্ষিণ পূর্ব

তরুণ-যুবাদের ক্রীড়ায় সম্পৃক্ত করার মাধ্যমে দেশকে সমৃদ্ধ করতে হবে: বিভাগীয় কমিশনার

Masud forhan
Masud forhan
প্রকাশ : ২৪ জুন ২০২৫ ১০:৫৮ দুপুর
পঠিত : ৬
তরুণ-যুবাদের ক্রীড়ায় সম্পৃক্ত করার মাধ্যমে দেশকে সমৃদ্ধ করতে হবে: বিভাগীয় কমিশনার
Degchibarictg
চট্টগ্রামে অলিম্পিক ডে রান উদযাপিত

দক্ষিণপূর্ব ডেস্ক 

তরুণ-যুবাদের ক্রীড়ায় আরও বেশি সম্পৃক্ত করার মাধ্যমে দেশকে সমৃদ্ধ করার আহ্বান জানিয়েছেন বিভাগীয় ক্রীড়া সংস্থার সভাপতি ও বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন। অলিম্পিক ডে রান উদযাপন উপলক্ষে চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার উদ্যোগে মঙ্গলবার সকালে বন্দর নগরীর সাগরিকাস্থ বীরশ্রেষ্ঠ মতিউর স্টেডিয়াম থেকে বের করা বর্ণাঢ্য র‌্যালী শেষে এ কথা বলেন বিভাগীয় কমিশনার। 

র‌্যালীতে অংশ নিয়ে বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন বলেন, খেলাধুলা চর্চার মাধ্যমে নিজেদের সুস্থ রাখার পাশাপাশি সমাজের অনেক অসঙ্গতি দূর হয়। তাই তরুন-যুবাদেরকে ক্রীড়ায় আরও বেশি সম্পৃক্ত করার মাধ্যমে একটি সমৃদ্ধ দেশ নির্মাণে সকলের ব্যাপক ভূমিকা রাখা জরুরি বলে মনে করেন তিনি।

খেলাধুলায় শিশু-কিশোর, তরুণ-যুবাসহ সর্বস্তরের মানুষদের আগ্রহ বাড়ানোর লক্ষ্যে আন্তর্জাতিক অলিম্পিক আন্দোলনের অংশ হিসেবে চট্টগ্রামেও বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো অলিম্পিক ডে রান ২০২৫। এ উপলক্ষে চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার উদ্যোগে মঙ্গলবার সকালে বন্দর নগরীর সাগরিকাস্থ বীরশ্রেষ্ঠ মতিউর স্টেডিয়াম থেকে বের করা হয় বর্ণাঢ্য র‌্যালী।

র‌্যালী শুরুর আগে স্টেডিয়াম ফটকে বেলুন উড়িয়ে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সভাপতি ও বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন। এ সময় অতিরিক্ত বিভাগীয় কমিশনার ( উন্নয়ন) শারমিন জাহান, সিনিয়র সহকারী কমিশনার মো. মেজবাহ উদ্দিন, বিসিবি পরিচালক মনজুর আলম মন্জু, বীরশ্রেষ্ঠ মতিউর স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার ফজলে বারী খান রুবেল, চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব মো. সিহাব উদ্দীন, সদস্য শাহনেওয়াজ রিটন, সিজেকেএস কাউন্সিলর সাইফুল্লাহ চৌধুরী, এনামুল হক, সরোয়ার আলম মনি, শওকত হোসেন এবং সাংবাদিক জাকির হোসেন লুলু ও নজরুল ইসলামসহ ক্রীড়া সংগঠক, কৃতি ক্রীড়াবিদ ও বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। র‌্যালীটি স্টেডিয়াম ফটক থেকে বের হয়ে সাগরিকা সড়ক প্রদক্ষিণ শেষে আবারও স্টেডিয়ামে গিয়ে মিলিত হয়।

ইই

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।