দক্ষিণ পূর্ব

কক্সবাজার সৈকতে নেমে নিখোঁজ চবির ৩ শিক্ষার্থী, একজনের মরদেহ উদ্ধার

Masud forhan
প্রকাশ : ৮ জুলাই ২০২৫
পঠিত :
কক্সবাজার সৈকতে নেমে নিখোঁজ চবির ৩ শিক্ষার্থী, একজনের মরদেহ উদ্ধার
দক্ষিণপূর্ব ডেস্ক 

কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে তলিয়ে গেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি)  ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০২৩-২৪ সেশনের তিন শিক্ষার্থী। তাদের মধ্যে একজনের মরদের উদ্ধার করা হয়েছে। বাকি দুইজন এখনো নিখোঁজ রয়েছেন।

মঙ্গলবার (৮ জুলাই) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থীর নাম কেএম সাদমান রহমান সাবাব। এছাড়া নিখোঁজ রয়েছেন আসিফ আহমেদ ও অরিত্র হাসান। 

জানা গেছে, গতকাল (সোমবার) সন্ধ্যায় ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের চারজন এবং আরবি বিভাগের একজন শিক্ষার্থী কক্সবাজারে ঘুরতে যান। রাতে হিমছড়িতে অবস্থান করে সকালে সৈকতে যান তারা।এরপর তিনজন সমুদ্রে গোসলে নামলে ঢেউয়ে তলিয়ে যান তিন জন। 

প্রত্যক্ষদর্শী একজন সহপাঠী জানান, পানি স্বাভাবিক ছিলো, কিন্তু হঠাৎ একটা বড় ঢেউ এসে সবকিছু উল্টে দিল। আমরা চিৎকার করে স্থানীয় জেলেদের ডাকলাম। তাঁরা ছুটে এলেও সাবাবকে মৃত অবস্থায় খুঁজে পাওয়া গেল। বাকি দুজনের এখনও কোনো খোঁজ নেই।

চবির সহকারী প্রক্টর ও ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষক সাঈদ কামাল চৌধুরী বলেন, তারা নিজেদের উদ্যোগেই কক্সবাজারে গিয়েছিলেন। একজনের লাশ উদ্ধার হয়েছে, বাকি দুইজন এখনো নিখোঁজ। স্থানীয় প্রশাসন ও জেলেদের সহযোগিতায় উদ্ধার অভিযান চলছে। পরিবারের সদস্যদের জানানো হয়েছে।

ইই

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।