দক্ষিণপূর্ব ডেস্ক
স্কুল ক্রিকেটের পাশাপাশি এবার মাদ্রাসার শিক্ষার্থীদের ক্রিকেটে নিয়ে আসার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আরও খুদে প্রতিভা তুলে আনার লক্ষ্যেই মাদ্রাসায় আলাদা ক্রিকেট টুর্নামেন্ট চালুর পরিকল্পনা করছে বোর্ড।
বিসিবিতে প্রথমবার পূর্ণ মেয়াদে সভাপতি হওয়া আমিনুল ইসলাম বুলবুল মঙ্গলবার (৭ অক্টোবর) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে নতুন খবরটি জানান। বুলবুল বলছেন, স্কুল-কলেজের পাশাপাশি মাদ্রাসাতেও ক্রিকেট ছড়িয়ে দিতে চায় বিসিবি।
মাদ্রাসা ক্রিকেটের গুরুত্ব অনুধাবন করার কারণও ব্যাখ্যা করেন বিসিবি সভাপতি। তিনি বলেন, মাদরাসায় লাখ লাখ ছাত্র আছে, সেখান থেকে যদি কিছু ক্রিকেটার আসে, সেই ব্যবস্থা করা হবে।
কোন ফরম্যাটে মাদ্রাসার ছাত্রদের নিয়ে টুর্নামেন্ট হবে সে ধারণাও দেন তিনি। আমিনুল ইসলাম বুলবুল বলেন, এখনও বিস্তারিত আলোচনা হয়নি। তবে আমরা যেহেতু পরিকল্পনা করেছি, অবশ্যই বাস্তবায়নের চেষ্টা করব। আপাতত ছোট ফরম্যাটে হবে।’
জানা গেছে, ১০ ওভারের ক্রিকেট হতে পারে মাদ্রাসায়। আরও সুনির্দিষ্ট করে বললে, আসর থেকে মাগরিবের সময়টাতে আয়োজনের উদ্দেশ্য এ আসরের।
এমএইচএফ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।