দক্ষিণ পূর্ব

গঠনতন্ত্র লঙ্ঘন: চট্টগ্রাম বারের ৮৬৭ আইনজীবীর সদস্যপদ বাতিলের সিদ্ধান্ত

Masud forhan
প্রকাশ : ১০ এপ্রিল ২০২৫
পঠিত :
গঠনতন্ত্র লঙ্ঘন: চট্টগ্রাম বারের ৮৬৭ আইনজীবীর সদস্যপদ বাতিলের সিদ্ধান্ত
ডেস্ক রিপোর্ট 

সমিতির গঠনতন্ত্র অনুযায়ী নিয়মিত সমিতির চাঁদা, চেম্বারের বিদ্যুৎ বিল, অপেশাদারিত্ব এবং ভাড়া পরিশোধ না করায় ৮৬৭ জন আইনজীবীর সদস্যপদ ও ৮৩টি চেম্বার বরাদ্দ বাতিল করেছে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির এডহক কমিটির আহ্বায়ক এ.কে.এম মকবুল কাদের চৌধুরী এসব বিষয় নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির এডহক কমিটির বুধবার (৯ এপ্রিল) বিকেলের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সমিতির পক্ষ থেকে ৯ (১), ৯ (২), এবং ৯ (৩) ধারা অনুযায়ী নিয়মিত চাঁদা পরিশোধ না করায়, দীর্ঘদিন চেম্বারের বিদ্যুৎ বিল ও ভাড়া পরিশোধ না করাসহ বিভিন্ন কারনে ৮৬৭ আইনজীবীর সদস্যপদ বাতিল করা হয়েছে।

তাছাড়া ৯ (১), ৯ (২), এবং ৯ (৩) ধারায় অপেশাদারদের ১৭টি, চেম্বারের বিদ্যুৎ বিল, ভাড়া পরিশোধ না করায় ১৬টি, সমিতির চাঁদা পরিশোধ না করায় ২৩টি, চৌকিবারে সদস্যপদ রেখে সমিতিতেও সদস্য হয়ে চেম্বার বরাদ্দ ও এমবি ফান্ডের সুবিধা গ্রহণের কারণে ২৭টিসহ মোট ৮৩টি চেম্বার বরাদ্দ বাতিল করা হয়েছে।

সূত্র জানিয়েছে, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির বর্তমান সদস্য সংখ্যা ৭ হাজর ৫২১জন। আগামী ১৬ এপ্রিল সমিতির সাধারণ নির্বাচন। সদস্যপদ বাতিল হওয়ায় তারা এ নির্বাচনে ভোট দিতে পারবেন না।

মকবুল কাদের চৌধুরী জানান, ৯ এপ্রিল তাদের সদস্যপদ বাতিল হলেও তারা ডিফল্টার থাকায় সমিতির গঠনতন্ত্র মোতাবেক পূর্বে ঘোষিত সমিতির ভোটার তালিকায় তাদের নাম অন্তর্ভূক্ত হয়নি।

জানা গেছে, চাঁদা পরিশোধের নোটিশ দেওয়ার পর ৫৭ জন সদস্য তাদের চাঁদা পরিশোধ করেছেন। অবশিষ্ট ৬০৮ জন চাঁদা পরিশোধ করেননি। অন্যদিকে, ২৮ জন সদস্য চেম্বার ভাড়া ও বিদ্যুৎ বিল দিয়েছেন। সমিতির চাঁদা ও চেম্বার ভাড়া ও বিদ্যুৎ বিল যারা পরিশোধ করেননি তাদের সদস্যপদ ও চেম্বার বরাদ্দ বাতিলের বিষয়ে সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

ইই

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।