দক্ষিণ পূর্ব

চট্টগ্রাম ব্রাদার্স ইউনিয়ন ক্রিকেট দলের ১৯ সদস্যের কমিটি অনুমোদন

Masud forhan
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৫
পঠিত :
চট্টগ্রাম ব্রাদার্স ইউনিয়ন ক্রিকেট দলের ১৯ সদস্যের কমিটি অনুমোদন
নিজস্ব প্রতিবেদক 

চট্টগ্রাম ব্রাদার্স ইউনিয়ন ক্রিকেট টিমের নতুন ১৯ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ক্লাব কার্যালয়ে আয়োজিত এক সভায় এ কমিটি গঠন করা হয়। ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি জসিম আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মাহবুবুল আলম।

সভায় ক্লাবের সামগ্রিক অগ্রগতি, ভবিষ্যৎ দিকনির্দেশনা এবং আসন্ন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণকে কেন্দ্র করে একটি সুসংগঠিত ও কার্যকর দল গঠনের প্রত্যয় ব্যক্ত করা হয়। সভায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি নজরুল ইসলাম লেদু, মাহফুজুর রহমান, লায়ন মো. আরশাদ উর রহমান, ফরিদ উদ্দিন, সাজ্জাদ রনি, কফিল উদ্দিনসহ ক্লাবের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

সভায় সর্বসম্মতিক্রমে সাহাদাত সায়মনকে চেয়ারম্যান, মো. আমাদুল আহসান আমজাদকে সেক্রেটারি এবং তানভীর হায়দারকে ফাইন্যান্স সেক্রেটারি করে নতুন কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্যরা হলেন: ভাইস চেয়ারম্যান এনামুল আজিজ লিটন, আবু বক্কর সিদ্দিক, জসিম আনোয়ার খান আব্দুল মান্নান ইউসুফ চৌধুরী। জয়েন্ট সেক্রেটারি শাহজাদা কাকী, জালাল উদ্দিন ফাইন্যান্স সেক্রেটারি তানভীর হায়দার, এছাড়া সদস্য হলেন, মো. সাইফুদ্দিন, আবু হানিফ চম্পা, লেয়াকত আলী জসিম, সাজেদুল আলম চৌধুরী মিল্টন, জামাল উদ্দিন, আবুল হাসনাত আজাদ, শাহীদুর রহমান, আব্দুল ফরহাদ জ্যাকি ও এস. এম. সোহেল। 

নতুন এই কমিটি ক্লাবের ক্রিকেট কার্যক্রমকে আরও গতিশীল এবং প্রতিযোগিতামূলক করে তোলার লক্ষ্যে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।

ইই

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।