দক্ষিণ পূর্ব

চট্টগ্রামের ইপিজেডে বিদেশি মদসহ গ্রেপ্তার ১, মাইক্রোবাস জব্দ

shakhawat sohan
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৫
পঠিত :
চট্টগ্রামের ইপিজেডে বিদেশি মদসহ গ্রেপ্তার ১, মাইক্রোবাস জব্দ

ডেস্ক রিপোর্ট:

চট্টগ্রাম নগরীর ইপিজেডে ১৬৮ লিটার বিদেশি মদসহ মোঃ সবুজ মিয়া (৪৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৩ এপ্রিল) দুপুর দেড়টার দিকে ইপিজেড থানাধীন আকমল আলী বেড়িবাঁধ সুইচগেইট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আখতারউজ্জামান।

পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সবুজ আলী জানিয়েছেন, আলী খাল পাড় থেকে বিদেশি মদ (হুইস্কি) সংগ্রহ করে চট্টগ্রাম শহরের বিভিন্ন বারে বেশী দামে বিক্রি করতেন তিনি। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়।

ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আখতারউজ্জামান বলেন, অভিযান চালিয়ে বিদেশি মদসহ একজনকে গ্রেপ্তার করা হয়। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এসএস 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।