দক্ষিণ পূর্ব

চট্টগ্রাম বিমানবন্দরে ব্যাগেজ তল্লাশিতে মিলল ৩৪ লাখ টাকার বিদেশি সিগারেট

মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ১ জুন ২০২৬
পঠিত :
চট্টগ্রাম বিমানবন্দরে ব্যাগেজ তল্লাশিতে মিলল ৩৪ লাখ টাকার বিদেশি সিগারেট

ছবি : সংগৃহীত

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে প্রায় ৩৪ লাখ টাকা মূল্যের ১ হাজার ৬৯৮ কার্টন বিদেশি সিগারেট জব্দ করা হয়েছে। এ ঘটনায় তিন যাত্রীর ব্যাগেজ তল্লাশি করা হলেও তাদের মৌখিক সতর্কতা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

 

রবিবার (৩১ মে) রাতে শারজাহ থেকে আগত এয়ার আরাবিয়ার (G9-520) একটি ফ্লাইটের যাত্রীদের ব্যাগেজ ও লাগেজ বেল্টে তল্লাশি চালিয়ে এসব সিগারেট উদ্ধার করা হয়।জব্দকৃত সিগারেটের আনুমানিক বাজারমূল্য ৩৩ লাখ ৯৬ হাজার টাকা বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

 

পণ্য বহনের অভিযোগে যাদের ব্যাগেজ তল্লাশি করা হয় তারা হলেন— লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার মো. মোস্তফা কামাল সুমন, হাটহাজারী উপজেলার মোহাম্মদ আব্দুল্লাহ তালুকদার এবং রাঙ্গুনিয়া উপজেলার মোহাম্মদ নাসির উদ্দীন তালুকদার।

 

বিষয়টি নিশ্চিত করে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল জানান, উদ্ধার হওয়া সিগারেট ডিপার্টমেন্ট অব মেমোরেন্ডা (ডিএম) মূলে জব্দ করা হয়েছে এবং সেগুলো চট্টগ্রাম কাস্টমস হাউসের হেফাজতে রাখা হবে।

 

তিনি আরও জানান, আটক যাত্রীদের কাস্টমস ইন্টেলিজেন্স ও বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষ মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দিয়েছে।

 

আমদানি নিষিদ্ধ ও শুল্ক ফাঁকির মাধ্যমে আনা পণ্যের অনুপ্রবেশ ঠেকাতে বিমানবন্দর গোয়েন্দা সংস্থা, কাস্টমস ইন্টেলিজেন্স, বিমানবন্দর কাস্টমস এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) যৌথভাবে কঠোর নজরদারি অব্যাহত রাখবে বলেও জানান তিনি।

আরএইচ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।