দক্ষিণ পূর্ব

শিক্ষার্থীদের ব্যতিক্রমী উদ্যোগে সবুজায়নের লক্ষ্যে চবিতে বটগাছ রোপণ

Masud forhan
প্রকাশ : ৬ মে ২০২৫
পঠিত :
শিক্ষার্থীদের ব্যতিক্রমী উদ্যোগে সবুজায়নের লক্ষ্যে চবিতে বটগাছ রোপণ
চবি প্রতিনিধি 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে (চবি) সবুজে ঘেরা ও পাখিদের বসবাসের উপযোগী করে তোলার লক্ষ্যে ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছেন বিশ্ববিদ্যালয়ের কিছু সচেতন শিক্ষার্থী। প্রক্টরিয়াল বডির সহায়তায় তারা ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বটগাছ রোপণ করেছেন।

সোমবার (৫ মে) বৃক্ষরোপণ কর্মসূচির প্রথম ধাপে বিশ্ববিদ্যালয়ের পাঁচটি স্থানে বটগাছ রোপণ করা হয়। এই উদ্যোগের নেতৃত্ব দেন ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. উলফাতুর রহমান রাকিব ও মারিয়া।

উল্লেখযোগ্যভাবে রোপিত বটগাছগুলো বিশ্ববিদ্যালয়ের এমন স্থানগুলোতে রোপণ করা হয়েছে, যেখানে শিক্ষার্থীরা বিশ্রাম নিতে কিংবা মিলেমিশে সময় কাটাতে পারেন।

উদ্যোক্তা উলফাতুর রহমান রাকিব বলেন, আমরা চাই চবির প্রতিটি স্থান হোক ছায়াময় ও স্বস্তিদায়ক। শিক্ষার্থীরা যেন এসব গাছতলায় বসে সময় কাটাতে পারে, এমনকি ভবিষ্যতে এই জায়গাগুলো যেন 'বটতলী মোড়' নামে পরিচিত হয়—এটাই আমাদের স্বপ্ন।

বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ। তিনি শিক্ষার্থীদের এমন পরিবেশবান্ধব চিন্তাধারার প্রশংসা করে বলেন, “এটি একটি অত্যন্ত ইতিবাচক উদ্যোগ। বিশ্ববিদ্যালয় প্রশাসন সবসময় এমন কাজের পাশে থাকবে।” আরও উপস্থিত ছিলেন সহকারী প্রক্টর নাজমুল হোসেন। 

আয়োজকরা জানিয়েছেন, এটি তাদের বৃহত্তর পরিকল্পনার প্রথম ধাপ মাত্র। ভবিষ্যতে আরও গাছ রোপণ করে ক্যাম্পাসকে আরও প্রাণবন্ত করে তুলতে চান তারা। 

ইই

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।