দক্ষিণ পূর্ব

চবির চারুকলাকে মূল ক্যাম্পাসে স্থানান্তরের চূড়ান্ত সিদ্ধান্ত

RAFIQ HYDER
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৫
পঠিত :
চবির চারুকলাকে মূল ক্যাম্পাসে স্থানান্তরের চূড়ান্ত সিদ্ধান্ত
ডেস্ক রিপোর্ট:

চট্টগ্রাম নগরে অবস্থিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) চারুকলা ইনস্টিটিউটকে মূল ক্যাম্পাসে স্থানান্তরের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় চবির ৫৬১তম জরুরি সিন্ডিকেট সভায় চারুকলাকে মূল ক্যাম্পাসে স্থানান্তরের এ সিদ্ধান্ত হয়েছে। 

চারুকলাকে মূল ক্যাম্পাসে স্থানান্তরের দাবিতে প্রায় ৩৫ ঘণ্টা আমরণ অনশনে ছিলেন ৯ শিক্ষার্থী। গত সোমবার বিকেল ৩টা ২০ মিনিট থেকে মঙ্গলবার দিবাগত রাত পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ অনশন কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। 

মঙ্গলবার রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার, উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, উপ-উপাচার্য (প্রশাসনিক) প্রফেসর ড. কামাল উদ্দিন শিক্ষার্থীদের সামনে জরুরী সিন্ডিকেট সভার সিদ্ধান্তগুলো তুলে ধরেন।

এর মধ্যে রয়েছে, চারুকলা ইনস্টিটিউটের একাডেমিক কার্যক্রম মূল ক্যাম্পাসে চালু করা হবে। নগরে অবস্থিত চারুকলার স্থাপনাসমূহ ইনস্টিটিউটের ছাত্রাবাসের কাজে ব্যবহৃত হবে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নতুন চারটি বিভাগ নিয়ে চারুকলা অনুষদ চালু করার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। চট্টগ্রাম নগরে অবস্থিত চারুকলা ইনস্টিটিউটের সকল সম্পদের প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তার ব্যবস্থা করা হবে। চারুকলা ইনস্টিটিউটের সম্পত্তি দখল বা বেদখলের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের বর্তমান বা প্রাক্তন কোনো শিক্ষার্থী বা যেকোনো পক্ষ সম্পৃক্ত থাকলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

চারুকলা ইনস্টিটিউটের সম্পত্তির বিষয়ে সরকারি গ্যাজেট বা সংশ্লিষ্ট কাগজপত্রের বিষয়ে অপব্যাখ্যা, মনগড়া তথ্য প্রচার ও বিভ্রান্তিকর তথ্য দিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে প্রকৃত অবস্থা থেকে আড়ালে রাখার বিষয়ে যে বা যারা জড়িত তাদেরকে চিহ্নিত করার লক্ষ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 

ইই

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।