দক্ষিণ পূর্ব

হলে মিল সিস্টেমের মাধ্যমে আধিপত্য বিস্তার করছে শিবির: চবি ছাত্রদল

Masud forhan
Masud forhan
প্রকাশ : ১২ আগস্ট ২০২৫ ১২:২৭ দুপুর
পঠিত : ৬
হলে মিল সিস্টেমের মাধ্যমে আধিপত্য বিস্তার করছে শিবির: চবি ছাত্রদল
Degchibarictg
চবি প্রতিনিধি 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের(চবি) হলেগুলোতে মিল সিস্টেম চালুর মাধ্যমে আধিপত্য বিস্তার করছে বিশেষ গোষ্ঠী(শিবির) বলে জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা।

মঙ্গলবার (১২ আগস্ট) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের চাকসু ভবনের সামনে 'চাকসু নির্বাচন ও ক্যাম্পাস পরিস্থিতি' বিষয়ে ছাত্রদলের জরুরি সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ কথা বলেন চবি ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান।

লিখিত বক্তব্যে আবদুল্লাহ আল নোমান বলেন, ৫ আগস্টের পর থেকে যখন হলগুলো এলোটমেন্ট এর মাধ্যমে শিক্ষার্থীদের আসন বরাদ্দ দেওয়া শুরু হলো ঠিক সেই সময় থেকেই একটি গোষ্ঠী সুকৌশলে ছাত্রপ্রতিনিধির নামে হলের ভেতর আধিপত্য বিস্তার শুরু করে। আধিপত্য বিস্তারের মাধ্যম হিসেবে কিছু হলের স্বতঃস্ফূর্ত ডাইনিং সিস্টেম ভেঙে দেয়। নিজেদের সংগঠন কর্তৃক মনোনীত শিক্ষার্থী দিয়ে কিছু হলের ডাইনিং এ মিল সিস্টেম চালুর মাধ্যমে তারা হলে থাকা শিক্ষার্থীদের উপর আধিপত্য বিস্তারের অপচেষ্টা চালাচ্ছে। এর ফলে একদিকে হলের আবাসিক শিক্ষার্থীদের ওপর যেমন আধিপত্য বিস্তারের চেষ্টা চলছে একইসাথে বিশ্ববিদ্যালয়ের অনাবাসিক শিক্ষার্থীদের হলে গিয়ে খাবার গ্রহণে সুযোগ বাঁধাগ্রস্ত করা হচ্ছে।

তিনি তার লিখিত বক্তব্যে নারী শিক্ষার্থীদের প্রতি প্রশাসনের আচরণ, গুপ্ত হামলায় প্রশাসনের নীরবতা, ক্লাসরুমকে রাজনৈতিক কার্যালয় বানানোসহ বিগত ফ্যাসিবাদী আমলের দোষী শিক্ষার্থী ও শিক্ষকদের শাস্তি প্রদানে অনীহার বিষয়ে বক্তব্য প্রদান করেন। 

জরুরী এই সংবাদ সম্মেলনে আরো উপস্থিত  ছিলেন চবি ছাত্রদল সভাপতি আলাউদ্দিন মহসিন, সহ-সভাপতি মামুনুর রশীদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াছিন এবং সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয়সহ চবি ছাত্রদলের নেতাকর্মীরা।

ইই

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।