চবি প্রতিনিধি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পঞ্চম সমাবর্তন ঘিরে নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিজ নিজ পরিচত্রপত্র অথবা ছাত্রত্বের অন্য কোন প্রমাণপত্র বহন করার নির্দেশ দিয়েছে চবি প্রশাসন।
মঙ্গলবার (৬ মে) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল পেইজ থেকে এই ঘোষণা প্রদান করা হয়। আগামী ১৪ মে চবির পঞ্চম সমাবর্তনে প্রায় ২৩ হাজার কনভোকি অংশ নিবে।
নির্দেশনায় বলা হয়, যারা এখনো পরিচয়পত্র পাননি অথবা যাদের পরিচয়পত্র নষ্ট হয়ে অথবা হারিয়ে গিয়েছে তারা নিচের পদ্ধতি অনুসরণ করে নতুন ডিজিটাল পরিচয়পত্রটি ইমেজ হিসাবে নিজ নিজ ফোনে, অথবা প্রিন্ট করে সাথে রাখতে পারবেন। এই পরিচয়পত্রের QR code স্ক্যান করে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যক্তিবর্গ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ছাত্রত্ব সম্পর্কে নিশ্চিত হতে পারবে।
উল্লেখ্য, এই ডিজিটাল আইডি কার্ড এখনো একটি work in progress অ্যাপ। ফলে ১০০% শিক্ষার্থীর তথ্য এবং ২০১৯-২০২০ ও পূর্ববর্তী সেশানসমূহের শিক্ষার্থীদের ছবি আপডেট এখনো সম্পন্ন হয় নি।
https://apps.cu.ac.bd/id/digitalid.php লিংকে প্রবেশ করে নিজের student id, নিজের নামের ও পিতার নামের যে কোন পরপর কমপক্ষে ৪ অক্ষর (four consecutive letters) লিখে নির্দেশিত মতে কার্ডটি সংগ্রহ করতে পারেন। স্পেস অক্ষর হিসাবে বিবেচিত হবে।
ইই
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।