দক্ষিণ পূর্ব

১৯টি উপ-কমিটি কাজ করছে চবির ৫ম সমাবর্তন বাস্তবায়নে

Masud forhan
প্রকাশ : ১ মে ২০২৫
পঠিত :
১৯টি উপ-কমিটি কাজ করছে চবির ৫ম সমাবর্তন বাস্তবায়নে
নিজস্ব প্রতিবেদক 

আগামী ১৪ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পঞ্চম সমাবর্তন। এ নিয়ে ইতোমধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিরামহীনভাবে প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন। এই সমাবর্তন নিয়ে সাবেক শিক্ষার্থীদেরও আগ্রহ-উদ্দীপনার শেষ নেই। 

এই সমাবর্তন সুন্দরভাবে বাস্তবায়নের জন্য ১৯টি উপ-কমিটি কাজ করছে। বুধবার (৩০ এপ্রিল) ১৯টি উপ-কমিটি গঠনের বিষয়টি জানিয়েছেন চবির ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক ও ৫ম সমাবর্তন কমিটির সদস্য সচিব প্রফেসর ড. মো. এনায়েত উল্যা পাটওয়ারী।

উপ-কমিটিগুলো হলো—

১. রাস্তাসমূহ মেরামত/সংস্কার ও উন্নয়ন কমিটি। ২. পরিচ্ছদ কমিটি। ৩. স্যুভেনির কমিটি। ৪. বাজেট কমিটি। ৫. সনদ কমিটি। ৬. প্রচার ও প্রকাশনা কমিটি। ৭. প্যান্ডেল, সাজ-সজ্জা ও আসন ব্যবস্থাপনা কমিটি। ৮. পরিবহন কমিটি। ৯. আপ্যায়ন কমিটি। ১০. র‍্যালি ও অভ্যর্থনা কমিটি। ১১. সমাবর্তন অনুষ্ঠান কমিটি। ১২. উপস্থাপনা কমিটি। ১৩. শৃঙ্খলা কমিটি। ১৪. ক্রেস্ট ও সম্মাননা স্মারক কমিটি। ১৫. স্পন্সর কমিটি। ১৬. সফটওয়্যার ক্রয় কমিটি। ১৭. কোর কমিটি। ১৮. ডি.লিট কমিটি। ১৯. সমন্বয়/সহায়ক কমিটি।

এ ব্যাপারে প্রফেসর ড. এনায়েত উল্যা পাটওয়ারী বলেন, চবির পঞ্চম সমাবর্তনকে ভালোভাবে সম্পন্নের জন্য আমরা ১৯টি উপ-কমিটি গঠন করেছি। প্রতিটা কমিটি আপ্রাণ চেষ্টা করছে, শিক্ষার্থীদের একটি সুন্দর সমাবর্তন উপহার দিতে।

জানা গেছে, এ সমাবর্তনে ২২ হাজার ৫৬০ জন শিক্ষার্থী অংশ নিবেন। এ সমাবর্তনে সমাবর্তন বক্তা থাকবেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। এতে প্রধান উপদেষ্টাকে ডি.লিট ডিগ্রি প্রদান করা হবে। 

ইই

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।