দক্ষিণ পূর্ব

চবির ফাইন্যান্স বিভাগে নিয়োগ স্বচ্ছ হয়েছে, দাবি বোর্ড সদস্য অধ্যাপক নসরুল কদিরের

Masud forhan
প্রকাশ : ১৪ জানুয়ারী ২০২৬
পঠিত :
চবির ফাইন্যান্স বিভাগে নিয়োগ স্বচ্ছ হয়েছে, দাবি বোর্ড সদস্য অধ্যাপক নসরুল কদিরের
নিজস্ব প্রতিবেদক 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৫৬৫তম সিন্ডিকেট সভায় ফাইন্যান্স বিভাগে প্রভাষক হিসেবে নিয়োগ পাওয়ায় সমালোচিত হচ্ছেন উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খানের মেয়ে মাহিরা শামীম। তবে এ নিয়োগ স্বচ্ছতার সাথে হয়েছে বলে দাবি করেছেন নিয়োগ বোর্ডের বিশেষজ্ঞ সদস্য প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য ও জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক এস এম নসরুল কদির।

তিনি বলেন, ‘‘ উপ-উপাচার্য শামীম উদ্দিন খানের মেয়ের বোর্ডে যাঁরা পরীক্ষা দিয়েছেন তাদের মধ্যে ৪ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। এরমধ্যে ২জন স্থায়ী ও ২ জন অস্থায়ী। শামীম উদ্দিন খানের মেয়েকে অস্থায়ীভাবে নিয়োগ পেয়েছে। যাঁরা সর্বোচ্চ ভালো করেছে তাদের মধ্যে ২জনকে স্থায়ী নিয়োগ দেওয়া হয়েছে।’’

নিয়োগের স্বচ্ছতা নিয়ে তিনি আরও বলেন, ‘‘আমি যতটুকু দেখেছি নিয়োগ স্বচ্ছ হয়েছে। যোগ্যতার ভিত্তিতে এই নিয়োগ হয়েছে।’’

নিয়োগের বিষয়ে বোর্ডের অন্য সদস্য অধ্যাপক ড. হাসমত আলী বলেন, ‘‘উপ-উপাচার্যের মেয়ে বলে সবাই ধারণা থেকে এগুলো বলছে। উপ-উপাচার্যের মেয়ে স্বচ্ছভাবে এবং নিজের যোগ্যতায় নিয়োগ পেয়েছে। কিন্তু বিষয়টিকে অন্য দিকে প্রবাহিত করা হচ্ছে। বিভিন্ন পত্রিকায় বলা হচ্ছে মাহিরা শামীম ডিপার্টমেন্টে ৮ম। তবে মূল বিষয়টি হচ্ছে মাহিরা শামীমের ব্যাচ থেকে মাত্র ২-৩ জন শিক্ষার্থী নিয়োগের জন্য আবেদন করেছেন।’’

নিয়োগ বোর্ডের বিষয়ে তিনি আরও বলেন, ‘‘প্রথমে তাদেরকে লিখিত পরীক্ষা নেওয়া হয়। যেখানে ৩ টি প্রশ্নে ৫০ নাম্বার নির্ধারণ করা হয়েছিল। আমার প্রশ্নে ছিল ১০ নাম্বার, অধ্যাপক নসরুল কদির স্যারের প্রশ্নে ২০ নাম্বার এবং অধ্যাপক ড. নেছারুল করিম স্যারের প্রশ্নে ২০ নাম্বার। তিনজনই স্ব-স্ব ভাবে প্রশ্নগুলো মূল্যায়ন করে নাম্বার দিয়েছেন। এছাড়া লিখিত পরীক্ষায় ভিসিসহ আমরা তিনজনই উপস্থিত থেকে পরীক্ষা নিয়েছি।’’

নিয়োগ বোর্ডের স্বচ্ছতা নিয়ে তিনি বলেন, ‘‘এককভাবে ফলাফল প্রস্তুত করা হয়নি। ৪ জনই মূল্যায়ন করে এই ফলাফল প্রস্তুত করা হয়েছে। সম্পূর্ণ প্রক্রিয়াটি ছিল স্বচ্ছ।’’

 ইই

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।