চবি প্রতিনিধি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সদ্য সাবেক শিক্ষার্থী (২০১৬-১৭ শিক্ষাবর্ষ) সোহান আল মাফি ও ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী দেবপ্রিয় সুপ্তর অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে গভীরভাবে শোক প্রকাশ ও সমবেদনা জানিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার, উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান ও উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন। পাশাপাশি তারা দুই শিক্ষার্থীর বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন এবং শোকসন্তপ্ত দুই পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
শুক্রবার (৩ অক্টোবর) রাতে এ শোক প্রকাশ ও সমবেদনা জানানো হয়। শোকবার্তায় বলা হয়, বৃহস্পতিবার (২ অক্টোবর) বান্দরবানের লামার মাতামুহুরি নদীতে গোসলে নেমে নিখোঁজ হন চবির সদ্য সাবেক শিক্ষার্থী সোহান আল মাফি। পরে শুক্রবার (৩ অক্টোবর) দুপুরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার লাশ উদ্ধার করে। এছাড়া শুক্রবার (৩ অক্টোবর) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী দেবপ্রিয় সুপ্তের আকস্মিক মৃত্যু হয়।
ইই
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।