দক্ষিণ পূর্ব

বৃহস্পতিবার বিকাল তিনটায় চাকসু নির্বাচনের তফসিল

Masud forhan
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৫
পঠিত :
বৃহস্পতিবার বিকাল তিনটায় চাকসু নির্বাচনের তফসিল
চবি প্রতিনিধি

দীর্ঘ প্রায় ৩৫ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের তফসিল ঘোষণা হবে আগামীকাল বৃহস্পতিবার (২৮ আগস্ট)। বিকাল ৩টায় সমাজবিজ্ঞান অনুষদ অডিটোরিয়ামে চাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করবেন নির্বাচন কমিশনার।

মঙ্গলবার (২৬ আগস্ট)  চাকসু নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন তফসিল ঘোষণার বিষয়টি নিশ্চিত করেছেন।

অধ্যাপক ড. মনির উদ্দিন বলেন, চাকসু নির্বাচন বিষয়ে প্রত্যেক ডিপার্টমেন্টে বার্তা দেওয়া হবে। আমরা প্রাথমিক খসড়া আচরণবিধি তৈরি করেছি। এর পাশাপাশি সম্ভাব্য একটা শিডিউল করা হয়েছে। আমাদের ফাইনাল ভোটার তালিকা করতে একটু সময় লাগবে কেননা খসড়া দেওয়ার পরে অনেকের আপত্তি সুবিধা অসুবিধা থাকবে। তবে প্রাথমিকভাবে সকল ধরনের প্রস্তুতি নিয়েছি।

১৯৬৬ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর প্রথম চাকসু নির্বাচন হয় ১৯৭০ সালে। প্রতি শিক্ষাবর্ষে এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা হয়নি। এখন পর্যন্ত মাত্র ছয়বার নির্বাচনের আয়োজন করতে পেরেছে কর্তৃপক্ষ। সর্বশেষ নির্বাচন হয় ১৯৯০ সালের ৮ ফেব্রুয়ারি। এরপর ছাত্রসংগঠনগুলোর মুখোমুখি অবস্থান, কয়েক দফা সংঘর্ষ ও উপযুক্ত পরিবেশ না পাওয়ায় আর নির্বাচন অনুষ্ঠিত হয়নি।

এবারের চাকসু নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে রয়েছেন অধ্যাপক ড. মনির উদ্দিন। কমিটির সদস্য সচিব শহীদ আব্দুর রব হলের প্রভোস্ট অধ্যাপক ড. এ কে এম আরিফুল হক সিদ্দিকী। অন্যান্য সদস্যরা হলেন: অধ্যাপক ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী (ডিন, ব্যবসায় প্রশাসন অনুষদ); অধ্যাপক ড. মু. আফর উল্লাহ তালুকদার (ডিন, আইন অনুষদ); অধ্যাপক ড. বেগম ইসমত আরা হক (প্রভোস্ট, শামসুন নাহার হল); অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন (পরিচালক, ছাত্র-ছাত্রী পরামর্শ ও নির্দেশনা কেন্দ্র); অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ (প্রক্টর); অধ্যাপক মমতাজ উদ্দিন আহমদ ও অধ্যাপক ড. আমির মুহাম্মদ নসরুল্লাহ (লোকপ্রশাসন বিভাগ); অধ্যাপক ড. রুমানা আক্তার (সভাপতি, মনোবিজ্ঞান বিভাগ); অধ্যাপক মোহাম্মদ জাহেদুর রহমান চৌধুরী (ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেস); সহকারী অধ্যাপক গোলাম হোসেন হাবীব (ইংরেজি বিভাগ)।
কমিটির তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন প্রো ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন।

ইই

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।