দক্ষিণ পূর্ব

সিভাসুতে উচ্চশিক্ষার প্রস্তুতি শীর্ষক আলোচনা

Masud forhan
প্রকাশ : ২৩ জুন ২০২৫
পঠিত :
সিভাসুতে উচ্চশিক্ষার প্রস্তুতি শীর্ষক আলোচনা
দক্ষিণপূর্ব ডেস্ক 

'কীভাবে উচ্চশিক্ষার জন্য প্রস্তুতি শুরু করবো' শীর্ষক এক আয়োজন করেছে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) ফিশারিজ অনুষদ। মঙ্গলবার (২৩ জুন) সিভাসু ক্যাম্পাসে এটি অনুষ্ঠিত হয়। এ রিসার্চ ফার্ম থেকে এ পর্যন্ত ৩৫+ স্টুডেন্ট বিভিন্ন সাবজেক্টে বিদেশে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।

আয়োজনে কী নোট স্পীকার হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফিশারীজ ম্যানেজমেন্টের প্রফেসর ড. মোহাম্মদ ইয়ামিন। 

আগ্রহী শিক্ষার্থীদেরকে মোটাদাগে কয়েকটি বিষয়ের দিকে নজর রাখতে উপদেশ দিয়েছেন কী নোট স্পিকার। এরমধ্যে রয়েছে, ১. CGPA 3.75 এর উপরে হলে ভালো কোনোভাবে যেন 3.50 এর কম না হয়। ২. পাবলিকেশনের চেষ্টা করা। ৩. IELTS, TOFEL এর মাধ্যমে ইংরেজিতে দক্ষতা বৃদ্ধি করা।

এর পরবর্তীতে কীভাবে SOP লিখতে হবে, কীভাবে CV লিখতে হবে, কীভাবে Email করতে হবে, কীভাবে Research proposal লিখতে হবে—এসব বিষয়ে খেয়াল রাখার কথা বলেছেন তিনি। বর্তমান যুগে AI এর মাধ্যমে চমৎকার টুলসের ব্যবহার করা যায়। শিক্ষার্থীদের উপদেশ দেন।

সর্বোপরি, বিদেশে উচ্চশিক্ষার সুযোগ পেলে নিজের ধর্মবিশ্বাস বজায় রাখা। যে ধর্মেরই অনুসারী হোন। আল্লাহর উপর পরিপূর্ণ আস্থা বিশ্বাস রাখা, মানুষের মাঝে নিজের জানাকে ছড়িয়ে দেয়ার ব্যাপারে বিশেষভাবে মনোযোগী হওয়ার কথা বলেছেন তিনি। 

ইই

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।