নিজস্ব প্রতিবেদক
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে একটি গুপ্ত সংগঠন কর্তৃক মিথ্যা অপপ্রচার এবং অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে ড্যাব-চট্টগ্রাম এর উদ্যোগে প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (১৫ জুলাই) চট্টগ্রাম মেডিকেল কলেজ মেইন গেইটের সামনে এ সমাবেশ হয়। এতে সভাপতিত্ব করেন ড্যাব চট্টগ্রাম মেডিকেল কলেজ শাখার সভাপতি অধ্যাপক ডা. জসিম উদ্দিন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ডা. বেলায়েত হোসেন ঢালী।
উক্ত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ড্যাব চট্টগ্রাম জেলা শাখার সভাপতি অধ্যাপক ডা. তমিজ উদ্দিন আহমেদ, ড্যাব চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি অধ্যাপক ডা. আব্বাস উদ্দিন, ড্যাব চমেক শাখার সাধারণ সম্পাদক ডা. ফয়েজুর রহমান, ড্যাব চট্টগ্রাম মহানগর শাখার সাধারণ সম্পাদক ডা. ইফতেখারুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি ডা. রাসেল ফরিদ চৌধুরী, সহ- সভাপতি ডা. সৈয়দ মো. টিপু সুলতান, ডা. নুরুল করিম চৌধুরী ও ডা. রাহাত খাঁন অঞ্জন, কোষাধ্যক্ষ ডা. সৈয়দ মাহতাব উল ইসলাম, সিনিয়র যুগ্ম সম্পাদক ডা. ইমরোজ উদ্দিন, যুগ্ম সম্পাদক ডা. রিফাত কামাল রনি ও ডা. মিনহাজুল আলম, সাংগঠনিক সম্পাদক ডা. তানভীর হাবীব তান্না ও ডা. মোদাচ্ছির রহমান, সহ সাংগঠনিক সম্পাদক ডা. রিয়াসাত শাহাবুদ্দিন ও ডা. মেহেদী হাসান প্রমুখ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রফেসর ডা. বাকী বিল্লাহ সবুজ, ডা. গোলাম হাবীব, ডা. জাহিদুল ইসলাম, ডা. জামাল উদ্দিন, ডা. মারুফ উল কাদের, ডা. তৌহিদুর রহমান, ডা. খালেদ , ডা. মঞ্জুরুল কাদের, ডা. মোজাহেরুল ইসলাম, ডা. মাহতাব উদ্দিন চৌধুরী, ডা. আবু তৈয়ব, ডা. রাজেদ আল হাসান, ডা. মাহমুদ আল ফারাবী, ডা. হাসমত আলী, ডা. সানী, ডা. চিন্ময় বড়ুয়া, ডা. জায়েদ বাসরী, ডা. শাহরিয়ার, ডা. সামিউল, ডা. আরমান, ডা. ফাহিম, ডা. তাসদীদ, ডা. তানিমসহ ড্যাবের অসংখ্য নেতাকর্মী এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষক ও চিকিৎসকবৃন্দ।
ইই
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।