দক্ষিণ পূর্ব

শিশুকে যৌন হেনস্তা করলেও মামলা করতে সাহস পাইনি পরিবার

মনির ফয়সাল
প্রকাশ : ৮ সেপ্টেম্বর ২০২৫
পঠিত :
শিশুকে যৌন হেনস্তা করলেও মামলা করতে সাহস পাইনি পরিবার
দক্ষিণপূর্ব ডেস্ক

‘ঘুমের মধ্যে মেয়ে কেঁদে উঠে। তাকে ধরে নিয়ে যাচ্ছে বলে চিৎকার দিয়ে উঠে। দিনে অপরিচিত কাউকে দেখলে দৌঁড়ে বাসার মধ্যে ঢুকে যায়। আমার শাড়ির আচলে মুখ লুকায়। ৬ বছরের শিশু কন্যা রাইসার মানসিক অবস্থা গত এক বছর ধরে এমন। ২০২৪ সালের ৫ আগষ্ট প্রতিবেশী মাদকাসক্ত যুবক ফারুক প্রকাশ ইয়াবা ফারুকের বিবৃত যৌন লালসার শিকার হয়েছিল রাইসা (ছদ্মনাম)। এরপর থেকেই সে ট্রমায় ভোগছেন। ’

সোমবার (৮ আগস্ট) চট্টগ্রাম একাডেমি হলে এক সংবাদ সম্মেলনে কথাগুলো জানিয়েছেন শিশুটির মা। 

তিনি বলেন, ‘ফারুক ও তার ভাইরা এলাকায় দুর্ধর্ষ সন্ত্রাসী ও যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত। তাদের হুমকির কারণে ঘটনার পর থেকেই নগরের কোতোয়ালী থানাধীন আশরাফ আলী সড়কের নিজস্ব বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছি। মামলা পর্যন্ত করতে সাহস পাইনি। দীর্ঘ এক বছর বুকে চাপা কষ্ট রেখে চলেছি। এখন সিদ্ধান্ত নিয়েছি তাদের বিরুদ্ধে মামলা করব। ’

সংবাদ সম্মেলনে নিপীড়নের শিকার শিশুটি উপস্থিত ছিলেন। শিশুটি বলেন, ‘আমাকে ফারুক চাচা চকলেট ও মোবাইল দিবেন বলে তার বাসার দিকে নিয়ে যান। আমাকে সে কুলে তুলে আদর করতে থাকেন। এসময় আমার মা ও লোকজন চিৎকার দিলে সে আমাকে রেখে দৌড়ে পালিয়ে যায়।’ সে অনেকবার আমাকে এভাবে আদর করেন।

শিশুটির দাদা মোহাম্মদ আবু তাহের বলেন, ‘ফারুক একজন চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী ও মাদকাসক্ত। তারা দুইভাই ফ্যাসিস্ট যুবলীগের ক্যাডার আরিফ সিকদার মুন্না ও শাকিল। তারা সাবেক মেয়র আ জ ম নাছির ও সাবেক শিক্ষামন্ত্রী মুহিবুল চৌধুরী নওফেলের অনুসারী হিসেবে পরিচিত ছিলেন। তাদের প্রভাবে থানায় মামলা পর্যন্ত করতে পারিনি। এখন পরিবর্তিত পরিস্থিতিতে এ ঘটনায় আইনের আশ্রয় নেয়ার সিদ্ধান্ত নিয়েছি।

তিনি বলেন, সন্ত্রাসী ফারুক ও তার সহোদররা এলাকায় চাঁদাবাজি, দখল-বেদখল, ইয়াবা ব্যবসাসহ নানা অপরাধে জড়িত। গত বছরের বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে তাদের নেতৃত্বে কোতোয়ালীর মোড়, নিউ মার্কেট ও নতুন ব্রিজ এলাকায় ছাত্র-জনতার উপর গুলিবর্ষণ করে যুবলীগ ক্যাডাররা। তাদের বিরুদ্ধে এ বিষয়ে থানায় একাধিক মামলা রয়েছে। ঘটনার পর তারা আত্মগোপনে থাকলেও বর্তমানে এলাকায় এসে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। আমাদের হুমকি দিচ্ছে। বাড়ি-ঘর তাদের দিয়ে দিতে বলছে। আমরা আতঙ্কের মধ্যে আছি।

এমএইচএফ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।