দক্ষিণ পূর্ব

তারেক রহমান প্রধানমন্ত্রী হলে ফটিকছড়িতে কাঙ্ক্ষিত উন্নয়ন করা হবে: সরওয়ার আলমগীর

Masud forhan
প্রকাশ : ৭ ডিসেম্বর ২০২৫
পঠিত :
তারেক রহমান প্রধানমন্ত্রী হলে ফটিকছড়িতে কাঙ্ক্ষিত উন্নয়ন করা হবে: সরওয়ার আলমগীর
 ফটিকছড়ি প্রতিনিধি

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রার্থী সরওয়ার আলমগীরের সমর্থনে ফটিকছড়ির সুন্দরপুরের আজিমপুর আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে রবিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় সুন্দরপুর জনসাধারণের উদ্যোগে বিএনপি চেয়ারপার্সন, সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

সভায় প্রধান অতিথি প্রার্থী সরওয়ার আলমগীর বলেন, বিএনপির চেয়ারপার্সন, আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন 'এই দেশ ছেড়ে, এই দেশের মানুষকে ছেড়ে কোথাও যাবো না। এই দেশেই আমার একমাত্র ঠিকানা।' খালেদা জিয়া দেশ ছেড়ে বিদেশে যাননি, অথচ একসময় তাকে বিদেশে চলে যেতে বলা হয়েছিল।

তিনি আরো বলেন, খালেদা জিয়া বলেছিলেন, বিদেশে তার কোন প্রভু নেই, এ দেশের মাটি ও মানুষ তার আপনজন। সামান্য সমঝোতা করলে আরাম-আয়েশে থাকতে পারতেন, কারাবরণ করতে হত না।

তিনি বলেন, জিয়া পরিবার দেশের প্রতিটি সংকটে হাল ধরেছেন। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক প্রধানমন্ত্রী হলে ফটিকছড়িতে কাঙ্ক্ষিত উন্নয়ন করা হবে, প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ করা হবে, হাসপাতাল করা হবে,  বালিকা উচ্চ বিদ্যালয় করা হবে, উপজেলা কৃষি পন্য সংরক্ষের জন্য ৫টি হিমাগার করা হবে। 

সুন্দরপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শহিদুল আজম চেয়ারম্যান'র সভাপতিত্বে ও জামাল উদ্দিনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন ফটিকছড়ি পৌরসভা বিএনপি আহবায়ক মোবারক হোসেন কাঞ্চন, বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চৌধুরী, মহিন উদ্দিন আজম তালুকদার, জাহাঙ্গীর আলম চৌধুরী চেয়ারম্যান, নাছির উদ্দীন,  মুনসুর আলম চৌধুরী, নুরুল ইসলাম মেম্বার, আবু আজম তালুকদার, এস এম মনসুর, মো. সাইফুদ্দিন, বেলাল উদ্দিন মেম্বার, বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক রেজোয়ান সিদ্দিকী, মহিন উদ্দিন মেসি প্রমূখ। 

ইই

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।