দক্ষিণ পূর্ব

বিএনপি নেতা লোকমান হোসেনের মৃত্যুতে আমির খসরুর শোক

RAFIQ HYDER
প্রকাশ : ২ অক্টোবর ২০২৫
পঠিত :
বিএনপি নেতা লোকমান হোসেনের মৃত্যুতে আমির খসরুর শোক
নিজস্ব প্রতিবেদক
 
চট্টগ্রাম নগর পতেঙ্গা থানা বিএনপির সাবেক সহ-সভাপতি মো. লোকমান হোসেন কন্টাক্টরের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বৃহস্পতিবার (০২ অক্টোবর) এক বিবৃতিতে আমীর খসরু মাহমুদ চৌধুরী এ শোক জানান।

তিনি বলেন, লোকমান কন্টাক্টর ছিলেন সৎ, ত্যাগী ও নিবেদিত একজন রাজনীতিবিদ। সামাজিক যেকোন কর্মকাণ্ডে তিনি নিরলসভাবে কাজ করে গেছেন । দলীয় নেতাকর্মী ও এলাকাবাসী তার অবদান‌ দীর্ঘদিন মনে রাখবে। দলের দুঃসময়ে ও তিনি দলের জন্য নিবেদিতভাবে কাজ করে গেছেন। 

আমীর খসরু, মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

মাইজপাড়া মাহমুদুন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয় এর দাতা সদস্য ও বিশিষ্ট সমাজসেবক মো. লোকমান হোসেন কন্টাক্টর বৃহস্পতিবার (০২ অক্টোবর) বিকেল পাঁচটায় মৃত্যুবরণ করেন। রাত ১২ টায় মাইজপাড়া জামে মসজিদে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী ৪ মেয়ে ১(এক) ছেলে সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।

এমএইচএফ    

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।