দক্ষিণ পূর্ব

মারা গেলেন কিংবদন্তি আম্পায়ার ‘ডিকি’ বার্ড

Masud forhan
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৫
পঠিত :
মারা গেলেন কিংবদন্তি আম্পায়ার ‘ডিকি’ বার্ড
নিউজ ডেস্ক 

ক্রিকেট ইতিহাসের অন্যতম জনপ্রিয় ও প্রবীণ আম্পায়ার হ্যারল্ড ডেনিস ‘ডিকি’ বার্ড আর নেই। ৯২ বছর বয়সে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যু সংবাদ নিশ্চিত করেছে ইয়র্কশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাব।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বার্তায় ইয়র্কশায়ার ক্লাব জানিয়েছে, “গভীর দুঃখের সাথে জানাচ্ছি, ক্রিকেটের অন্যতম প্রিয়ভাজন ব্যক্তিত্ব হ্যারল্ড ডেনিস ‘ডিকি’ বার্ড ৯২ বছর বয়সে নিজ বাসায় মারা গেছেন।”

১৯৫৬ সালে পেশাদার ক্রিকেটে ইয়র্কশায়ারের হয়ে যাত্রা শুরু করেছিলেন ‘ডিকি’ বার্ড। এরপর ১৯৫৬ থেকে ১৯৬৪ সাল পর্যন্ত ইয়র্কশায়ার ও লিস্টারশায়ারের হয়ে খেলেন ৯৩টি প্রথম শ্রেণির ম্যাচ, করেন ৩৩১৪ রান। তবে বিশ্বব্যাপী খ্যাতি পান আম্পায়ার হিসেবে।

১৯৭৩ সালে আম্পায়ারিং শুরু করেন ডিকি বার্ড। টানা তিনটি ওয়ানডে বিশ্বকাপ ফাইনালে দায়িত্ব পালনসহ ৬৬টি টেস্ট ও ৬৯টি ওয়ানডেতে আম্পায়ারিং করেন তিনি। ১৯৯৬ সালে লর্ডসে ইংল্যান্ড-ভারত টেস্ট ম্যাচ দিয়ে বিদায় নেন আম্পায়ারিং থেকে। ২০১৪ সালে তাকে ইয়র্কশায়ার ক্লাবের সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

ক্রিকেট ইতিহাসে ডিকি বার্ডকে স্মরণ করা হবে তার পেশাদারিত্ব, দৃঢ়তা ও অনবদ্য মানবিক গুণাবলির জন্য।

ইই

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।