নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামের কর্ণফুলী টানেলে অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে চার জন আহত হয়েছে বলে জানা গেছে।
শনিবার (০৪ অক্টোবর) দুপুর ১২টার দিকে টানেলের ভেতরে এ দুর্ঘটনা ঘটে। বাসটি জব্দ করেছে টানেল কর্তৃপক্ষ।
কর্ণফুলী টানেলের সহকারী প্রকৌশলী (টোল ও ট্র্যাফিক) গোলাম সামদানী হিমেল দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘একটি যাত্রীবাহী বাস পতেঙ্গা প্রান্ত থেকে যাত্রী নিয়ে আনোয়ারা প্রান্তের দিকে যাচ্ছিলো। অতিরিক্ত গতির কারণে বাসটি উল্টে যায়। এতে তিন থেকে চারজন আহত হয়েছে। তবে কারো অবস্থা গুরুতর নয়। তাদের নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়েছে।’
তিনি আরো জানান, ‘টানেলে তেমন ক্ষয়ক্ষতি হয়নি। বর্তমানে গাড়ি চলাচল স্বাভাবিক রয়েছে।’
প্রসঙ্গত, কর্ণফুলীর তলদেশে নির্মিত ব্যয়বহুল টানেলটি নিয়মিত মেরামত কাজের জন্য কিছুদিন আগে যানবাহন চলাচল সীমিত রাখা হয়। বর্তমানে টানেলে স্বাভাবিকভাবে যানবাহন চলছে। টানেলে যানবাহন চলাচল শুরুর পর বিভিন্ন সময় একাধিক দুর্ঘটনা ঘটেছে। বেশিরভাগ দুর্ঘটনা উচ্চ গতিতে যানবাহন চালানোর কারণে ঘটেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এমএইচএফ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।