দক্ষিণ পূর্ব

দূর্গোৎসবে অতদ্র প্রহরী বিএনপির নেতাকর্মীরা : সরওয়ার আলমগীর

মনির ফয়সাল
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৫
পঠিত :
দূর্গোৎসবে অতদ্র প্রহরী বিএনপির নেতাকর্মীরা : সরওয়ার আলমগীর
দক্ষিণপূর্ব ডেস্ক

শারদীয় দূর্গাপূজায় যেকোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে দলীয় নেতাকর্মীদের সজাগ থাকার নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর। তিনি বলেছেন, ফটিকছড়ির ১২৭ পূজামণ্ডপে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বিএনপির নেতাকর্মীরা পাহারা দিবে। কেননা দিল্লী বসে সম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে নতুন ষড়যন্ত্র করছে শেখ হাসিনা। 

শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে ফটিকছড়ি পৌরসভার সদরে পালপাড়ায় পূজা মণ্ডপের সর্বশেষ প্রস্তুতি পরিদর্শনে গিয়ে তিনি একথা বলেন।

মণ্ডপ পরিদর্শন কালে উপস্থিত ছিলেন ফটিকছড়ি পৌরসভা বিএনপির আহ্বায়ক মোবারক হোসেন কাঞ্চন, বাবু মিহির চক্রবর্তী, নাজিম উদ্দিন শাহীন, জাহাঙ্গীর আলম চৌধুরী, মুনসুর আলম চৌধুরী, জসিম উদ্দিন নান্নু, রশিদ চৌধুরী, জিয়াউল হাসনাত ফরহাদ, মোজাহারুল ইকবাল লাভলু, মহিন উদ্দিন, এরশাদ, রফিক, ইসমাইলসহ পূজা মণ্ডপ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এমএইচএফ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।