দক্ষিণ পূর্ব

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে

মনির ফয়সাল
প্রকাশ : ৯ সেপ্টেম্বর ২০২৫
পঠিত :
আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে

দক্ষিণপূর্ব ডেস্ক

ডাকসু নির্বাচনে ছাত্রদলের প্রার্থীদের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ জানিয়েছেন ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের ভিপি পদপ্রার্থী সাদেক কায়েম।

মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) সকালে উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ভোট দেওয়ার পর তিনি এই অভিযোগ করেন।

সাদিক কায়েম অভিযোগ করেন, কেন্দ্রে কিছু প্রার্থী আচরণবিধি উপেক্ষা করে ডেস্ক বসিয়েছে এবং ভোটারদের স্লিপ বিতরণ করছে। 

তিনি বলেন, নির্বাচন কমিশন স্পষ্টভাবে জানিয়েছিল কেন্দ্রের মধ্যে কোনো ডেস্ক বসানো যাবে না এবং স্লিপও দেওয়া যাবে না।

সদিক কায়েম বলেন, “আমরা আশা করি, সবাই দায়িত্বশীল আচরণ করবে এবং নির্বাচনের নিয়ম মেনে চলবে। আমাদের লক্ষ্য একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন আয়োজন করা।”

তিনি আরও বলেন, “এই নির্বাচনের মাধ্যমে আমরা দেশের গণতন্ত্রকে দৃঢ় করতে চাই। শিক্ষার্থীদের স্বপ্নের ক্যাম্পাস গড়ার পথে আমরা থামব না। আমরা বিশ্বাস রাখি, শিক্ষার্থীরা তাদের ভোটের মাধ্যমে এই স্বপ্ন বাস্তবায়নে সাহায্য করবে।”

সাদিক কায়েম আরও বলেন, জুলাইয়ে আমরা প্রত্যেকে পরিচয় ভুলে ফ্যাসিবাদবিরোধী আন্দোলন করেছি। আমরা বৈষম্যবিহীন ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়তে চাই। এই আন্দোলন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়েছে। সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণতন্ত্রের চমৎকার নজির সৃষ্টি করতে হবে। নির্বাচন শুরু হওয়ার পর থেকে আমরা সেই নজির দেখিয়েছি। আজ নির্বাচনের দিনেও সেই নজির স্থাপন করব।

এমএইচএফ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।