দক্ষিণ পূর্ব

ডাকসু নির্বাচন: ভোটারকে দুটি ব্যালট পেপার দেওয়ায় পোলিং অফিসারকে অব্যাহতি

মনির ফয়সাল
মনির ফয়সাল
প্রকাশ : ৯ সেপ্টেম্বর ২০২৫ ০৬:৫৩ সকাল
পঠিত : ৪
ডাকসু নির্বাচন: ভোটারকে দুটি ব্যালট পেপার দেওয়ায় পোলিং অফিসারকে অব্যাহতি
Degchibarictg
দক্ষিণপূর্ব ডেস্ক

ডাকসু ও হল সংসদ নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত জিয়াউর রহমান নামের এক পোলিং অফিসারকে অব্যাহতি দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের উপপরিচালক ফররুখ মাহমুদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান।

তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন চলাকালে কার্জন হলের দ্বিতীয় তলায় অমর একুশে হলের ভোটকেন্দ্রে একজন শিক্ষার্থীকে অনিচ্ছাকৃতভাবে দুটি ব্যালট পেপার দেওয়ার ঘটনায় সংশ্লিষ্ট পোলিং অফিসার জিয়াউর রহমানকে তাৎক্ষণিকভাবে নির্বাচনি দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বিষয়টি যে অনিচ্ছাকৃত ভুল তা অভিযোগকারী ভোটারও বুঝতে পারেন। তারপরও ঘটনা জানার সঙ্গে সঙ্গে প্রশাসন বিষয়টি তাৎক্ষণিকভাবে নিষ্পত্তি করে। বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ রাখতে বদ্ধপরিকর বলে জানান তিনি।

এমএইচএফ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।