দক্ষিণ পূর্ব

হঠাৎ অসুস্থ অমর একুশে হলের এজিএস প্রার্থী, নেওয়া হলো হাসপাতালে

মনির ফয়সাল
মনির ফয়সাল
প্রকাশ : ৯ সেপ্টেম্বর ২০২৫ ০২:৩৮ দুপুর
পঠিত : ৪
হঠাৎ অসুস্থ অমর একুশে হলের এজিএস প্রার্থী, নেওয়া হলো হাসপাতালে
Degchibarictg
দক্ষিণপূর্ব ডেস্ক

উৎসবমুখর পরিবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটগ্রহণ চলছে। বিরতিহীনভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত। এরইমধ্যে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন অমর একুশে হলের সহ-সাধারণ সম্পাদক (এজিএস) প্রার্থী অর্ক।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে রিকশাযোগে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

সরেজমিনে দেখা গেছে, ক্যাম্পাসের নির্ধারিত ৮টি কেন্দ্রে (৮১০টি বুথ) শিক্ষার্থীরা ভোট দিচ্ছেন। প্রতিটি কেন্দ্রেই লম্বা লাইন। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে এসব লাইন আরও দীর্ঘ হচ্ছে। সবার মাঝেই বিরাজ কেরছে উৎসাহ-উদ্দীপনা।

এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৮৭৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২০ হাজার ৯১৫ জন এবং নারী ভোটার ১৮ হাজার ৯৫৯ জন।

এবার ডাকসু নির্বাচনে ২৮ পদের বিপরীতে লড়ছেন মোট ৪৭১ জন প্রার্থী। এর মধ্যে পুরুষ প্রার্থী ৪০৯ জন ও নারী প্রার্থী ৬২ জন। তবে বিভিন্ন পদের মধ্যে মূল আকর্ষণ সহসভাপতি (ভিপি) পদে ৪৫ জন, সাধারণ সম্পাদক (জিএস) ১৯ জন, সহ-সাধারণ সম্পাদক (এজিএস) ২৫ ও মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে ১৭ জন প্রার্থী লড়ছেন।

এর বাইরে কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক ১১ জন, আন্তর্জাতিক সম্পাদক ১৪ জন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ১৯ জন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ১২ জন, গবেষণা ও প্রকাশনা সম্পাদক ৯ জন, ক্রীড়া সম্পাদক ১৩ জন, ছাত্র পরিবহন সম্পাদক ১২ জন, সমাজসেবা সম্পাদক ১৭ জন, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক ১৫ জন, মানবাধিকার ও আইন সম্পাদক ১১ জন এবং ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক পদে ১৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ছাড়া ১৩টি সদস্য পদের বিপরীতে সর্বোচ্চ ২১৭ জন লড়ছেন।

এমএইচএফ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।