দক্ষিণ পূর্ব

সিনেটের ভোটকেন্দ্রে হট্টগোল

মনির ফয়সাল
মনির ফয়সাল
প্রকাশ : ৯ সেপ্টেম্বর ২০২৫ ০৩:১৭ দুপুর
পঠিত : ৪
সিনেটের ভোটকেন্দ্রে হট্টগোল
Degchibarictg
দক্ষিণপূর্ব ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের সময় সিনেট ভবন কেন্দ্রে হঠাৎ উত্তেজনার ঘটনা ঘটেছে। একপক্ষ কেন্দ্রের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুললে সেখানে হট্টগোল সৃষ্টি হয়।

জানা গেছে, স্বতন্ত্র প্রার্থী আরাফাত চৌধুরী ও ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক প্রার্থী মাহমুদ হাসান, সিনেট ভোটকেন্দ্রে প্রবেশের চেষ্টা করলে উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে হট্টগোল বেধে যায়। সিনেটে মহসীন হল, এফ রহমান আর বিজয় ৭১ এর হলের ভোটাররা ভোট দিচ্ছেন।

শিক্ষার্থীদের অভিযোগ, তারা নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্ট এবং জোর করে কেন্দ্রে ঢুকে বিশৃঙ্খলা তৈরি করছে। তাই বাধার মুখে পড়েন শিক্ষার্থীদের। হট্টগোলের মাঝে রিটার্নিং কর্মকর্তা গোলাম রব্বানি ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করেন। এসময় ওই দুই প্রার্থীকে বের করে দেন।

মঙ্গলবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হলেও কিছু প্রার্থী কেন্দ্রের বাইরে ভোটারদের কাছে গিয়ে প্রচারণা চালাচ্ছেন।

নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটকেন্দ্র থেকে ১০০ মিটার দূরের মধ্যে কোনো প্রচারণা করা যাবে না। তবে সরেজমিনে দেখা যায়, কিছু প্রার্থী লাইনের কাছে গিয়ে লিফলেট ও কার্ড বিতরণ করছেন। এতে ভোটাররা ভোগান্তির শিকার হচ্ছেন এবং কৃত্রিম জট সৃষ্টি হচ্ছে। সিনেট ভবন কেন্দ্রে সকাল থেকে এ ধরনের ঘটনা লক্ষ্য করা গেছে এবং একাধিকবার উত্তেজনা তৈরি হয়েছে। শিক্ষার্থীদের নিরাপদ ও সুষ্ঠু ভোটের জন্য প্রশাসনের নজরদারি চলতে থাকে।

এমএইচএফ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।