দক্ষিণ পূর্ব

নিয়ম ভেঙে ভোটকেন্দ্রে ঢুকলেন ছাত্রদল ভিপি প্রার্থী আবিদুল

মনির ফয়সাল
প্রকাশ : ৯ সেপ্টেম্বর ২০২৫
পঠিত :
নিয়ম ভেঙে ভোটকেন্দ্রে ঢুকলেন ছাত্রদল ভিপি প্রার্থী আবিদুল

দক্ষিণপূর্ব ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে শারীরিক শিক্ষা কেন্দ্রে স্থাপিত ভোটকেন্দ্রে জগন্নাথ হলের শিক্ষার্থীরা যে অংশে ভোট দিচ্ছেন, সেখানে এসে নিয়ম লঙ্ঘন করে ঢুকে পড়েছেন ছাত্রদল প্যানেলের সহ-সভাপতি (ভিপি) পদপ্রার্থী আবিদুল ইসলাম খান।

মঙ্গলবার (৯ সেপ্টম্বর) সকাল সাড়ে ৮টার দিকে তিনি সেখানে ঢোকেন।

এ সময় তিনি অভিযোগ করেন, প্রার্থীদের জন্য বিশ্ববিদ্যালয় কোনো কার্ড করেনি। সে কারণে তাঁকে মেয়েদের হলের ভোট কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

তিনি বলেন, ভোটটা উদযাপন করতে চাই। অভিযোগ করতে চাই না। নিয়ম ভেঙে ভোটকেন্দ্রে ঢোকার বিষয়ে আবিদুল ইসলাম খান বলেন, ‘রিটার্নিং কর্মকর্তার অনুমতি নিয়েই ঢুকেছি।’

ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা কাজী মোস্তাক গাউসুল হক বলেন, 'প্রার্থীদের ভোটকেন্দ্রে প্রবেশের কোনো সুযোগ নেই। আমি জহুরুল হকের কেন্দ্রে ছিলাম। বিষয়টি জানি না। খোঁজ নিয়ে দেখছি।'

পরবর্তীতে জগন্নাথ হলের ভোট কেন্দ্রে সরাসরি কথা হয় কাজী মোস্তাক গাউসুল হকের সঙ্গে। তিনি বলেন, 'আমি এখানে আসার পর কাউকে পাইনি। আর কেউ ঢুকতে পারবে না।'

এদিকে, সকাল সাড়ে ৮টার দিকে উদয়ন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী আবু সাদিক কায়েম। 

ভোট প্রদান শেষে সাদিক কায়েম বলেন, ‘দায়িত্বশীল আচরণ করব। এই নির্বাচনের দিকে সারাদেশের মানুষ তাকিয়ে আছে। আমি আশা করব সকালে যেমন সুন্দর পরিবেশে শুরু হয়েছে ভোটগ্রহণ, ঠিক সেভাবে শেষ হবে।’ 

তিনি বলেন, ‘আমার প্যানেলের মূল কথা ছিল শিক্ষার্থীদের ভয়েসই আমাদের ভয়েস।’ এ সময় শিক্ষার্থীরা তাদের ওপর আস্থা রাখবেন বলেও জানান ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের এই ভিপি প্রার্থী।

দীর্ঘ সাড়ে ছয় বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের (ডাকসু) ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে, চলবে বিকেল ৪টা পর্যন্ত।

এমএইচএফ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।