দক্ষিণ পূর্ব

সুশান্তের মতো দশা হবে কার্তিকের!

মনির ফয়সাল
প্রকাশ : ৬ জুলাই ২০২৫
পঠিত :
সুশান্তের মতো দশা হবে কার্তিকের!
দক্ষিণপূর্ব ডেস্ক 

গায়ক-সুরকার অমল মালিক মনে করেন, বলিউডের মানুষ ভালো নেই। তিনি মনে করেন, ইন্ডাস্ট্রির জঘন্য রূপ সহ্য করতে না পেরে প্রাণ হারিয়েছেন সুশান্ত। অমল সম্প্রতি এক সাক্ষাৎকারে বললেন, সুশান্তের সঙ্গে আগে যেমন করা হত, এখন বড় প্রযোজক, পরিচালক এবং অভিনেতারা কার্তিক আরিয়ানের সঙ্গে করছেন। তবে এই সব কিছুর মাঝেই হাসিমুখে নেচে বেরিয়ে আসেন কার্তিক।

‘জনগণ এই শিল্পের বাস্তবতা বুঝতে পেরেছে ... এতটাই অন্ধকার যে মানুষের জীবন চলে গিয়েছে। সামলাতে পারেননি সুশান্ত সিং রাজপুত। তাদের সঙ্গে যাই ঘটুক না কেন, কেউ এটাকে হত্যাকাণ্ড বলছে, কেউ বলছে আত্মহত্যা। যাই হোক, লোকটা চলে গেল।’, বলতে শোনা গেল অমলকে। 

তিনি আরও বলেন, ‘এই ইন্ডাস্ট্রি তাঁর মন বা তাঁর আত্মার উপর কিছু করেছে। অথবা কিছু মানুষ একসঙ্গে তাঁর মনোবল ভেঙে দিয়েছে। এই ইন্ডাস্ট্রি তেমনই একটা জায়গা। সেই কথা প্রকাশ্যে আসতেই সাধারণ মানুষের মন চলে গিয়েছে বলিউড থেকে।’

‘এই মানুষগুলো সবকিছু ছিনিয়ে নিয়েছেন সুশান্ত সিং রাজপুতের থেকে। এই মানুষগুলোর পতন প্রাপ্য। ভালো লোকের প্রতি অন্যায় করা হয়েছে। আজ দেখুন, এই মানুষগুলোও কার্তিক আরিয়ানের সঙ্গে পরোক্ষ বা পরোক্ষভাবে একই কাজ করার চেষ্টা করে। তিনিও একই সমস্যা নিয়ে বেরিয়ে এসেছেন, নাচছেন, হাসছেন।’, এই সাক্ষাৎকারে বলেন অমল।

কার্তিককে নিয়ে আরমান মালিকের ভাই আরও বলেন, ‘তবে তাঁর মা এবং বাবা সবাই তাঁকে সমর্থন এবং গাইড করার জন্য তাঁর সঙ্গে আছেন। তিনি সদ্য এসেছেন। কিছু ভালো কাজ করলেও, তাঁকে সরানোর চেষ্টা করছেন ১০০ জন। তারা ক্ষমতার খেলা খেলছে। বড় বড় প্রযোজক, পরিচালক, অভিনেতারা এই সবকিছু করেন।’

এমএইচএফ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।