দক্ষিণ পূর্ব

ফটিকছড়িতে পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

Masud forhan
প্রকাশ : ২১ জুলাই ২০২৫
পঠিত :
ফটিকছড়িতে পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু
ফটিকছড়ি প্রতিনিধি 

চট্টগ্রামের ফটিকছড়ির পাইন্দং ইউনিয়নে পানিতে ডুবে আরহাম (২০ মাস) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আজ সোমবার (২১ জুলাই) সকাল ১০টার দিকে ফটিকছড়ির দক্ষিণ পাইন্দং এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। মৃত শিশু আরহাম হাজী তোফায়েল আহমেদ সুফির বাড়ির মো. ফোরকান উদ্দিনের একমাত্র পুত্র সন্তান।

স্থানীয় সূত্রে জানা গেছে, শিশুটি খেলতে খেলতে অসাবধানতাবশত বাড়ির পাশের পানিতে পড়ে যায়। পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির একপর্যায়ে পানিতে ভাসমান অবস্থায় দেখে চিকিৎসা চেঁচামেচি হৈচৈ শুরু করলে স্থানীয়রা তাকে উদ্ধার করে। তাৎক্ষণিকভাবে তাকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরহামের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবার ও আত্মীয়স্বজনরা শোকাহত ও বাকরুদ্ধ হয়ে পড়েছেন।

ইই

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।