দক্ষিণ পূর্ব

রাউজানে পুকুর ভরাট করে জরিমানা গুনলো মুনিরীয়া

মনির ফয়সাল
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৫
পঠিত :
রাউজানে পুকুর ভরাট করে জরিমানা গুনলো মুনিরীয়া
দক্ষিণপূর্ব ডেস্ক

রাউজানে পরিবেশ আইন অমান্য করে ৬২ গণ্ডা জমির উপর পুকুর ভরাট করে ৭ লাখ ১৮ হাজার ৭৪০ টাকা জরিমানা গুনতে হয়েছে মুনিরীয়াকে। সম্প্রতি পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আশরাফ উদ্দিন এ জরিমানা করেন।

জানা যায়, মুনিরীয়ার পীর মনিরুল্লাহর নির্দেশে পরিবেশ আইন অমান্য করে ৬২ গণ্ডা জমির উপর পুকুর ভরাট করা হয়। গত ৭ আগস্ট রুনা আহমদ নামে এক নারী পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের এই বিষয়ে মনিরুল্লাহসহ ২৮ জনের নামে অভিযোগ দায়ের করেন। অভিযোগে বলা হয় রাউজানের উত্তর গুজরা মৌজার আর এস ৯৯৬/৯৯৭/৯৯৮/৯৯৯ নং খতিয়ানের দাগ ও বিএস ১২০৯ নং খতিয়ানের দাগের ৬২ গণ্ডা বা ১৪০ শতক পুকুর ও পুকুর পাড়টি অবস্থিত। বর্তমানে পুকুরটি ভরাট করা অবস্থায় রয়েছে। তপশীলে পুকুরটি বহু ব্যক্তির মালিকী এজমালী পুকুর, যার পশ্চিম ও উত্তর পাড়ে কবরস্থান ও শত শত সুফলা নিষ্ফলা বৃক্ষাদি ছিল। কিন্তু ভরাটকারীরা হঠাৎ সকল মালিকের অগোচরে বেআইনী অস্ত্রের মুখে শত শত গাছ কেটে নিয়ে যায়। আর ট্রাকে ট্রাকে পাহাড় কাটা মাটি এনে পুকুর ভরাট করে।

এ বিষয়ে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আশরাফ উদ্দিন বলেন, অভিযোগের প্রেক্ষিতে আমরা ওই এলাকা পরিদর্শন করে পুকুর ভরাটের সত্যতা পেয়ে তদন্ত রিপোর্ট করি, পরবর্তীতে পরিবেশ সংরক্ষণ আইন এনফোর্সমেন্ট মামলা ৭০/২৫ আওতায় বিবাদীর বিরুদ্ধে অর্থদণ্ডে সাব্যস্ত করা হয়েছে।

এমএইচএফ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।