হাটহাজারী প্রতিনিধি
চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বড়দিঘী পাড়ের পশ্চিম পাশে খিল্লা পাড়ায় অবস্থিত একটি জুতা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বুধবার (১৬ জুলাই) দুপুর আনুমানিক ১২টার দিকে দক্ষিণ পাহাড়তলী এলাকার জিয়াংচ্যাং সু (বাংলাদেশ) লিমিটেড নামক একটি জুতা ফ্যাক্টরির গোডাউনে আগুনের সূত্রপাত ঘটে।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগুন দ্রুত চারপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে হাটহাজারী ও বায়েজিদ ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের কর্মীদের প্রায় দুই ঘণ্টা সময় লাগে।
কারখানাটির মালিকপক্ষ জানিয়েছে, অগ্নিকাণ্ডে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এখনো পর্যন্ত আগুন লাগার প্রকৃত কারণ জানা যায়নি। সৌভাগ্যক্রমে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। বর্তমানে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
ইই
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।