নিজস্ব প্রতিবেদক
মাদারবাড়ী বালুর মাঠ ঐক্যবদ্ধ আয়োজিত প্রথমবারের মতো আন্তঃফুটসাল ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার সন্ধ্যায় স্থানীয় মাঠে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় র্কীতন একাদশ বনাম বিশাল স্মৃতি সংসদে মধ্যেকার খেলায় বিশাল স্মৃতি সংসদ ৪-১ গোলে জয়লাভ করে চ্যাম্পিয়ান হবার গৌরব অর্জন করে। চ্যাম্পিয়ন দলকে ট্রফিসহ নগদ প্রাইজমানি ২৫ হাজার টাকা, রানাস আপ দলকে ট্রফিসহ নগদ প্রাইজমানি ১৫ হাজার টাকা প্রদান করা হয়।
তরুণ বিএনপি নেতা ও ক্রীড়া সংগঠক আজম খাঁন এর সভাপতিত্বে, ক্রীড়া সংগঠক নুর জাহেদ বাবলুর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য ও বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক এসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক ইসরাফিল খসরু সদস্য।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সদস্য ও সদরঘাট থানা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব সালাউদ্দিন। জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক এসোসিয়েশনের সদস্য বিপ্লব দে পার্থ।
অনুষ্ঠানে অতিথি হিসেবে ২৯নং পশ্চিম মাদারবাড়ী ওর্য়াড বিএনপির সদস্য সচিব মোহাম্মদ শাহাজাহান, সদরঘাট সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুর খাঁন, সাবেক সদস্য সচিব মোহাম্মদ রাশেদ, সদরঘাট থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইয়াসির আরাফাত, সদরঘাট থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আনোয়ারুল আবেদিন মুন্না, যুবদল নেতা আশরাফুল আলম রাজীব, সদরঘাট থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মোনাফ টুটুল, সদরঘাট থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক
নাহিদ আলী, এছাড়া ইমরান, কবির, ইসরাফিল ও রুবেল উপস্থিত ছিলেন।
ইই
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।