ফটিকছড়ি প্রতিনিধি
চট্টগ্রামের ফটিকছড়িতে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে ফটিকছড়ি উপজেলা পরিষদ চত্বরে শুরু হয়েছে বর্ণাঢ্য বিজয় মেলা।
রবিবার (১৪ ডিসেম্বর) সকালে মেলার শুভ উদ্বোধন করেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহীম।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: নজরুলসহ বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দসহ উপজেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
বিজয় মেলা উপলক্ষে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে নানা ধরনের স্টল বসানো হয়েছে উপজেলা চত্বরে।সকাল থেকে মেলায় আগত দর্শনার্থীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি মেডিকেল টিম সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মনোজ চৌধুরী।
এছাড়া উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের উদ্যোগে শীতের পিঠা প্রদর্শনের জন্য একটি স্টল স্থাপন করা হয়েছে। সেখানে বাহারি রঙের নানা ধরনের ঐতিহ্যবাহী ও সুস্বাদু পিঠা দর্শনার্থীদের আকর্ষণ করছে। পাশাপাশি জান্নাত বুটিকস, উম্মে হাবীবাহ বারাকাহ ক্রিয়েটিভ অ্যান্ড হোম ফুড সাদিয়া, টনি আর্টসের বুক স্টলসহ প্রায় অর্ধশতাধিক স্টল মেলায় অংশ নিয়েছে।
ফটিকছড়ি উপজেলার বিভিন্ন এলাকা থেকে শিক্ষক-শিক্ষার্থীসহ অসংখ্য তরুণ-তরুণীর উপস্থিতিতে মেলাপ্রাঙ্গণ উৎসবমুখর হয়ে উঠেছে। মুক্তিযুদ্ধের চেতনা, ইতিহাস ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতেই এই আয়োজন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট উপজেলা প্রশাসন।
আগামী ১৬ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত চলবে এই বিজয় মেলা। বিজয়ের চেতনায় উজ্জীবিত হয়ে সর্বস্তরের মানুষকে মেলায় অংশগ্রহণের জন্য আন্তরিক আমন্ত্রণও জানিয়েছেন আয়োজক কর্তৃপক্ষ।
ইই
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।