দক্ষিণপূর্ব ডেস্ক
আপনারা (জামায়াত) ৫ আগস্টের আগ পর্যন্ত তারেক রহমান ঘোষিত ৩১ দফাতে ঐক্যবদ্ধ ছিলেন, কিন্তু এমন কি হলো ৫ আগস্টের পর ৩১ দফার বাহিরে গিয়ে দেশকে বিভাজন করছেন— এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর।
মঙ্গলবার (১৫ জুলাই) ফটিকছড়ি উপজেলার সদর, বিবিরহাটসহ বিভিন্ন এলাকায় ৩১ দফার লিফলেট বিতরণকালে এমন প্রশ্ন ছুঁড়ে দেন তিনি। এসময় তিনি বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন।
তিনি বলেন, দেশে আইনশৃঙ্খলা চরম অবনতি হয়েছে। সেটার দায়িত্ব ভার সরকারের। অথচ প্রকৃত দোষীদের দোষ না দিয়ে নির্বাচনের আগে বিএনপিকে দোষারোপ করে ফায়দা হাসিল করা চেষ্টা করছে স্বার্থান্বেষী মহল। কিন্তু বাংলার সচেতন জনগণ কখনো এ ষড়যন্ত্র মেনে নেবে না এবং তা সফল হতে দিবে না। সবাইকে এ বিষয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে।
জেলা বিএনপির এ নেতা আরো বলেন, আগামীর বাংলাদেশ হবে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার বাংলাদেশ, সেই লক্ষ্যে ফটিকছড়ির সদরে বিবিরহাটে বাজারে ৩১ দফার লিফলেট বিতরণ করে যাচ্ছি।
এ সময় তার সাথে ছিলেন ফটিকছড়ি পৌরসভা বিএনপির আহ্বায়ক মোবারক হোসেন কাঞ্চন চেয়ারম্যান, জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দীন শাহীন, বীর মুক্তিযোদ্ধা মাহাবুব আলম চৌধুরী, মহিউদ্দিন আজম তালুকদার, ফরিদুল আলম চেয়ারম্যান, জাহাঙ্গীর আলম চেয়ারম্যান, আবুল কালাম আজাদ, মো. শাহারিয়া আলা উদ্দিন, হাছান চৌধুরী, আজম খান, মো. বেলাল কাউন্সিলর, প্রিঞ্চ ওমর ফারুক, মো. দিদার, জসিম উদ্দিন নান্নু, আহমদ রশিদ চৌধুরী, দৌলত মিয়া, মোজাহারুল ইকবাল লাভলু, মো. সাহাবুদ্দিন, মো. আবছার, মো. ইব্রাহিম, মো. হেলাল, মো.এরশাদ, মহিন উদ্দিন, নজিবুল করিম প্রমুখ।
ইই
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।