দক্ষিণ পূর্ব

গণসংযোগে জনমানুষের আক্ষেপ-অভিযোগ শুনছেন অধ্যক্ষ নুরুল আমিনের

Masud forhan
প্রকাশ : ৮ ফেব্রুয়ারি ২০২৬
পঠিত :
গণসংযোগে জনমানুষের আক্ষেপ-অভিযোগ শুনছেন অধ্যক্ষ নুরুল আমিনের

জনসাধারণের সঙ্গে সাক্ষাৎ করছেন অধ্যক্ষ নুরুল আমিন

চট্টগ্রাম–০২ (ফটিকছড়ি) আসনে ১১-দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন আজ ৮ ফেব্রুয়ারি সকালে ফটিকছড়ির অন্যতম প্রাণকেন্দ্র নাজিরহাট পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ ও ভোটারদের কুশল বিনিময় করেছেন।

সকাল থেকে শুরু হওয়া এই গণসংযোগে ব্যবসায়ী, শ্রমিক, পেশাজীবীসহ সর্বস্তরের মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন তিনি। পথসভা, দোকান পরিদর্শন ও সাধারণ মানুষের ঘরে ঘরে গিয়ে কুশল বিনিময়ের মধ্য দিয়ে প্রার্থী অধ্যক্ষ নুরুল আমিন এলাকার সমস্যা-সম্ভাবনার কথা শোনেন এবং পরিবর্তনের বার্তা তুলে ধরেন।

এ সময় স্থানীয় উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির অ্যাডভোকেট ইসমাঈল গণি, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা ইউছুপ বিন সিরাজ, নাজির হাট পৌরসভা জামায়াতে সেক্রেটারি শামসুল আরেফিন আরিফসহ উপজেলা ও পৌরসভার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। 

গণসংযোগকালে স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত উপস্থিতি, ভালোবাসা ও দোয়া নির্বাচনী মাঠে নতুন উদ্দীপনা সৃষ্টি করে। গণসংযোগ শেষে অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন বলেন, নাজিরহাটের মানুষের এই ভালোবাসা ও ঐক্য আমাদের আগামীর পথচলাকে আরও আত্মবিশ্বাসী করে তুলেছে। ইনশাআল্লাহ, এই ঐক্যবদ্ধ সমর্থনই আমাদের কাঙ্ক্ষিত বিজয়ের পথে নিয়ে যাবে।

ইই

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।