দক্ষিণ পূর্ব

ফটিকছড়িতে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই নিহত

মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ৩০ মে ২০২৬
পঠিত :
ফটিকছড়িতে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই নিহত

ছবি : সংগৃহীত

ফটিকছড়ি উপজেলার বাগান বাজার ইউনিয়নের বালুটিলা এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই নিহত হয়েছেন। শনিবার (৩০ মে) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর অভিযুক্ত বড় ভাইকে আটক করেছে পুলিশ।

 

নিহত জয়নাল (৩৫) বালুটিলা এলাকার বাসিন্দা। অভিযুক্ত বড় ভাই জাফরও একই এলাকার বাসিন্দা।

 

স্থানীয় সূত্রে জানা যায়, একটি ফেসবুক আইডি ব্লক করা নিয়ে দুই ভাইয়ের মধ্যে বেশ কিছুদিন ধরে বিরোধ চলছিল। শনিবার সকালে এ বিষয়কে কেন্দ্র করে তাদের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে বাকবিতণ্ডা সংঘর্ষে রূপ নিলে বড় ভাই জাফর ক্ষিপ্ত হয়ে ধারালো ছুরি দিয়ে জয়নালকে আঘাত করেন।গুরুতর আহত অবস্থায় জয়নাল ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করার চেষ্টা করলেও অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।খবর পেয়ে ভূজপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

 

ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ঘটনার সঙ্গে জড়িত জাফরকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”

আরএইচ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।