দক্ষিণ পূর্ব

বাঁশখালীতে এসএসসি ১৯৯৯ ব্যাচের বন্ধুদের বর্ণাঢ্য ফ্যামিলি গেট-টুগেদার

Masud forhan
প্রকাশ : ৪ জানুয়ারী ২০২৬
পঠিত :
বাঁশখালীতে এসএসসি ১৯৯৯ ব্যাচের বন্ধুদের বর্ণাঢ্য ফ্যামিলি গেট-টুগেদার
দক্ষিণপূর্ব ডেস্ক 

বাঁশখালীর ঐতিহ্যবাহী বাণীগ্রাম সাধনপুর উচ্চ বিদ্যালয়ে এসএসসি ১৯৯৯ ব্যাচের বন্ধুদের উদ্যোগে এক বর্ণাঢ্য ফ্যামিলি গেট-টুগেদার অনুষ্ঠিত হয়েছে।

“এসো মিলি আনন্দে, স্মৃতির বন্ধনে”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার (২ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এ আয়োজন সম্পন্ন হয়।

অনুষ্ঠানের শুরুতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জ্ঞাপন করে এক মিনিট নীরবতা পালন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জামশেদুল আলম, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মুহাম্মদ নাদেরুজ্জমান চৌধুরী, হৃষিকেশ ভট্টাচার্য্য, প্রাক্তন শিক্ষক নেপাল কান্তি দাশ, প্রদ্যুৎ মিত্র চৌধুরী, পরিমল কান্তি দাশ, মোঃ নুরুল কাদের, কিরণময় ভট্টাচার্য্য, ইলিয়াস উদ্দীন সিদ্দিকী, পঞ্চানন দে, প্রকাশ রঞ্জন চৌধুরী, সাধনপুর ইউনিয়নের চেয়ারম্যান কে এম সালাউদ্দিন কামালসহ এসএসসি ১৯৯৯ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা।

দিনব্যাপী আয়োজনে জাতীয় সংগীত পরিবেশনা, দেশাত্মবোধক গান, বাঁশখালী উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় নৃত্য, রাজিব বসাকের জাদু প্রদর্শনী, কবিতা আবৃত্তি ও স্মৃতিচারণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে এসএসসি ১৯৯৯ ব্যাচের পক্ষ থেকে বিদ্যালয়ের ১৫ জন মেধাবী শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়। পাশাপাশি ব্যাচের প্রয়াত দুই সদস্যের পরিবারকে আর্থিক অনুদান প্রদান করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে বিশিষ্ট শিক্ষাবিদ মুহাম্মদ নাদেরুজ্জমান চৌধুরী বলেন, “এ ধরনের আয়োজন অত্যন্ত প্রশংসনীয়। এতে অংশগ্রহণ করতে পেরে আমি অভিভূত।”

অনুষ্ঠানে এসএসসি ১৯৯৯ ব্যাচের শিক্ষার্থী ও চট্টগ্রাম জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা খোন্দকার মোঃ ইখতিয়ার উদ্দীন আরাফাত বলেন, “২৫ বছর আগের স্মৃতি আজ আবার ফিরে এসেছে। বন্ধু, পরিবার ও প্রিয় শিক্ষকদের নিয়ে একত্রিত হতে পারা আমাদের জন্য গর্বের।”

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নিলয় বিশ্বাস, দিলক আইচ, মাস্টার লোকমান হাকিম, পাপিয়া চক্রবর্তী, সুবর্ণা দে, আবু জোবায়ের মোহাম্মদ শাহরিয়ার, ঈশা খাঁ লিপুসহ বিভিন্ন পেশাজীবী ও প্রবাসী সদস্যরা।

বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী বাবলী দাশ ও প্রকৌশলী দিলক আইচের সঞ্চালনায় অনুষ্ঠানের সূচনা সংগীত পরিবেশন করেন বাঁশখালী উপজেলা শিল্পকলা একাডেমির অধ্যক্ষ বাবু প্রনব শিকদার।মিলনমেলা, স্মৃতিচারণা ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।

ইই

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।