দক্ষিণ পূর্ব

হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলা

মনির ফয়সাল
প্রকাশ : ৪ মে ২০২৫
পঠিত :
হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলা
নিজস্ব প্রতিবেদক

গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার ঘটনা ঘটেছে।

রোববার (০৪ মে) সন্ধ্যায় নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক (উত্তরাঞ্চল) সারজিস আলম।

সারজিস আলম তার পোস্টে জানান, নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে তিনি লিখেছেন, হাসনাতের গাড়ীতে ১০-১২ জন সন্ত্রাসী গাজীপুর এলাকায় হামলা করেছে। গাড়ীর গ্লাস ভেঙ্গে গিয়েছে, হাত রক্তাক্ত হয়েছে। আশেপাশে যারা আছেন হাসনাতকে প্রটেক্ট করুন।

হাসনাতের গাড়িতে হামলা হয়েছে বলে তথ্য দিয়েছেন এনসিপির এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ। তিনি লেখেন, ‘গাজীপুরের চান্দনা চৌরাস্তায় হাসনাত আবদুল্লাহ ভাইয়ের গাড়িতে হামলা হয়েছে। ’

কী কারণে গাজীপুরে গিয়েছিলেন হাসনাত ও কারা তার গাড়িতে হামলা করেছে তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এর আগে, গত বছরের নভেম্বর রাজধানীর গুলিস্তান ও মাতুয়াইল এলাকায় হাসনাত আবদুল্লাহর গাড়িকে চাপা দেওয়ার চেষ্টা হয়।  

এমএইচএফ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।