দক্ষিণ পূর্ব

হাটহাজারী উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির অধ্যাপক শোয়াইব চৌধুরী

Masud forhan
প্রকাশ : ৯ সেপ্টেম্বর ২০২৫
পঠিত :
হাটহাজারী উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির অধ্যাপক শোয়াইব চৌধুরী
হাটহাজারী প্রতিনিধি 

বাংলাদেশ জামায়াতে ইসলামী হাটহাজারী উপজেলার নতুন ভারপ্রাপ্ত আমির হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক শোয়াইব চৌধুরী। এর আগে তিনি উপজেলা জামায়াতের নায়েবে আমিরের দায়িত্বে ছিলেন।

সোমবার (৮ সেপ্টেম্বর) মাগরিব নামাজের পর হাটহাজারীতে আয়োজিত উপজেলা জামায়াতের এক জরুরি রুকন সম্মেলনে এই ঘোষণা দেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও চট্টগ্রাম উত্তর জেলা আমির মো. আলাউদ্দিন সিকদার।

এর আগে ৭ সেপ্টেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও জোবরাগ্রাম সংক্রান্ত এক বক্তব্যকে কেন্দ্র করে উপজেলা আমির মো. সিরাজুল ইসলামকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।

অধ্যাপক শোয়াইব চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ রুকন সম্মেলনে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা সেক্রেটারি মো. আব্দুল জব্বার, জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ রফিকুল ইসলাম এবং মাওলানা জামাল হোসাইন।

সম্মেলনে জেলা আমির আলাউদ্দিন সিকদার বলেন, জামায়াতে ইসলামীতে নেতৃত্বের পরিবর্তন হতে পারে, কিন্তু সংগঠনের প্রতি আনুগত্যের কোনো পরিবর্তন হয় না। তিনি শৃঙ্খলা, বিনয় ও ঐক্যের গুরুত্ব তুলে ধরে বলেন, জনগণ দেশের দীর্ঘদিনের দুর্নীতি, বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হচ্ছে এবং জামায়াতে ইসলামীকে গণমানুষের মুক্তির শক্তি হিসেবে দেখছে।

এসময় জেলা সেক্রেটারি মো. আব্দুল জব্বার বলেন, ন্যায়ভিত্তিক কল্যাণ রাষ্ট্র গঠনে জামায়াতের রুকনরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। সমাজ ও রাষ্ট্রকে নতুনভাবে গড়ে তুলতে হলে রুকনদের আরও সচেতন ও ত্যাগী হতে হবে।

ইই

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।