দক্ষিণ পূর্ব

এবার হাটহাজারীতে জামায়াতের মনোনয়ন হারালেন ইঞ্জিনিয়ার সিরাজ, নতুন প্রার্থী আব্দুল মালেক

মনির ফয়সাল
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৫
পঠিত :
এবার হাটহাজারীতে জামায়াতের মনোনয়ন হারালেন ইঞ্জিনিয়ার সিরাজ, নতুন প্রার্থী আব্দুল মালেক
নিজস্ব প্রতিবেদক

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৫ (হাটহাজারী-বায়েজিদ আংশিক) আসনে জামায়াতে ইসলামী তাদের ঘোষিত প্রার্থী পরিবর্তন করেছে। নতুন প্রার্থী হিসেবে মনোনীত করা হয় অধ্যাপক আব্দুল মালেক চৌধুরীকে।

রোববার (১২ অক্টোবর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের প্রচার বিভাগের সহকারী সেক্রেটারি এজেহারুল ইসলাম।

তিনি বলেন, হাটহাজারী আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন করা হয়েছে। নতুন প্রার্থী হিসেবে মনোনয়ন হয়েছেন অধ্যাপক আব্দুল মালেক চৌধুরী।

ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হাটহাজারী আসন থেকে জামায়াতের প্রার্থী হিসেবে মনোনীত হন। কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষের ঘটনা নিয়ে বিতর্কিত বক্তব্য দেয়ায় তিনি প্রার্থীতা হারান। এছাড়া সিরাজুল ইসলামকে দল থেকেও অব্যাহতি দেওয়া হয়।

এরআগে শনিবার (১১ অক্টোবর) চট্টগ্রাম-৭ সংসদীয় আসনে (রাঙ্গুনিয়া-বোয়ালখালী) জামায়াতে ইসলামী তাদের ঘোষিত প্রার্থী পরিবর্তন করেছে। নতুন প্রার্থী ডা. এটিএম রেজাউল করিম। তিনি অধ্যক্ষ আমিরুজ্জামানের পরিবর্তে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এই আসনে সর্বশেষ সংসদ সদস্য ছিলেন বিদেশে পলাতক আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক হাসান মাহমুদ।

এমএইচএফ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।