দক্ষিণ পূর্ব

যেসব খাবার খেলে মস্তিষ্ক সক্রিয় ও স্মৃতিশক্তি প্রখর হয়

Masud forhan
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৫
পঠিত :
যেসব খাবার খেলে মস্তিষ্ক সক্রিয় ও স্মৃতিশক্তি প্রখর হয়
ডেস্ক রিপোর্ট 

একজন সুস্থ স্বাভাবিক মানুষের মস্তিষ্ক সক্রিয় ও স্মৃতিশক্তি প্রখর থাকা খুবই প্রয়োজনীয়। এজন্য মস্তিষ্ক সক্রিয় রাখতে প্রতিদিনের খাদ্য তালিকায় রাখুন কয়েকটি সুপারফুড। এসব খাবার নিয়মিত অল্প করে খেলে আপনার মস্তিষ্ক কাজ করবে দ্রুত গতিতে। প্রখর হবে স্মৃতিশক্তিও।

মস্তিষ্ক ভালো রাখে কুমড়ার বীজ। এতে রয়েছে অনেক পুষ্টিগুণ। ম্যাগনেশিয়াম, আয়রন, জিঙ্কে ভরপুর কুমড়ার বীজ নিয়মিত অল্প পরিমাণে খেতে পারলে আপনার মনযোগ, একাগ্রতা বাড়বে। কাজের সময় মস্তিষ্ক সজাগ এবং সক্রিয় থাকবে।

এছাড়াও স্মৃতিশক্তি প্রখর হবে। বয়সের ভারেও সেভাবে দুর্বল হবে না। হেলদি স্ন্যাকস হিসেবে কুমড়ার বীজ খেতে পারেন। তেল ছাড়া শুকনো কড়াইতে একটু নেড়েচেড়ে নিন। তারপর ড্রাই-ফ্রুটস, ওটস, কিনুয়া, কর্নফ্লেক্সের সঙ্গে মিশিয়ে খেতে পারেন।

গরম ভাতে কাঁচা হলুদবাটা মিশিয়ে খান। কিংবা গরম দুধে কাঁচা হলুদ মিশিয়ে খতে পারেন। মস্তিষ্কের স্বাস্থ্য ভালো রাখার জন্য কাঁচা হলুদ খাওয়া খুবই ভালো। সারকিউমিন নামের একটি উপকরণ রয়েছে হলুদের মধ্যে যা আমাদের শরীরে ইনফ্লেমেশন অর্থাৎ প্রদাহজনিত সমস্যা কমায়। এছাড়াও এই উপকরণ মন-মেজাজ ভাল রাখে।

ব্রকোলি। সবুজ রঙের ফুলকপির মতো দেখতে এই সবজির রয়েছে অনেক গুণ। এতে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্টের সঙ্গে সঙ্গে রয়েছে ভিটামিন কে। এই দুই উপকরণ আপনার মস্তিষ্ক সজাগ, সক্রিয়, সতেজ রাখবে অনেক বয়স পর্যন্ত।

তাই রোজের খাবারে অল্প পরিমাণে ব্রকোলি যোগ করুন। এই সবজি নিয়মিত খেলে আরও নানাভাবে উপকৃত হবে আপনার শরীর-স্বাস্থ্য। যেকোনো ধরনের জামজাতীয় ফলের মধ্যেই থাকে অ্যান্টিঅক্সিডেন্ট। এর মধ্যে ব্লুবেরিতে অ্যান্টক্সিডেন্টের পরিমাণ সবচেয়ে বেশি। এই ফল খেলে আপনার মস্তিষ্কের স্বাস্থ্য ভালো থাকবে।

যেকোনো কাজ দ্রুত গতিতে সম্পন্ন করতে পারবেন আপনি। বুদ্ধি খাটাতে পারবেন সঠিক জায়গায়। বয়সের ভারে মস্তিষ্কের স্বাস্থ্য কিংবা স্মৃতিশক্তি দুর্বল হবে না। তাই রোজ ব্লুবেরি রাখুন মেনুতে। প্রতিদিন একটা বা দুটো আখরোট খেতে পারেন। আখরোটে থাকা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড মস্তিষ্কের স্বাস্থ্য ভালো রাখে। মস্তিষ্ক সজাগ এবং প্রখর রাখে।

স্মৃতিশক্তি মজবুত করে। ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এক ধরনের হেলদি ফ্যাট। এর সঙ্গে আখরোটে থাকে পলিফেনলও। এই দুই উপকরণই মস্তিষ্কের স্বাস্থ্যের খেয়াল রাখে।

ইই

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।