দক্ষিণ পূর্ব

ইসকন নিষিদ্ধের দাবিতে চট্টগ্রামে হেফাজতের বিক্ষোভ

মনির ফয়সাল
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৫
পঠিত :
ইসকন নিষিদ্ধের দাবিতে চট্টগ্রামে হেফাজতের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক

আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ বা ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনশাসনেস (ইসকন) নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ চট্টগ্রাম মহানগর।  

শুক্রবার (২৪অক্টোবর) দুপুরে জুমার নামাজের পর চট্টগ্রাম আন্দরকিল্লা শাহী জামে মসজিদের উত্তর গেইটে উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ইসকন কর্তৃক এডভোকেট আলিফ হত্যা, গাজীপুরে ১৩ বছরের কিশোরীর গণধর্ষণ, খতিব মাওলানা মুহিব্বুল্লাহ মিয়াজীকে গুম এবং পরবর্তী হত্যাচেষ্টা, বুয়েটের আত্মস্বীকৃত ধর্ষক শ্রীশান্ত রায় কতৃক মুসলিম ছাত্রীকে ধর্ষণ সহ দেশব্যপী গুম, খুন, ধর্ষণ, সহিংসতা ও অরাজকতা সৃষ্টির দৃষ্টান্তমূলক শাস্তি ও সন্ত্রাসী সংগঠন ইসকনকে নিষিদ্ধের দাবিতে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে হেফাজতের কেন্দ্রীয় নায়েবে আমীর আল্লামা আলী উসমান এর সভাপতিত্বে ও হেফাজতে ইসলাম চট্টগ্রাম মহানগর প্রচার সম্পাদক মাওলানা ইকবাল খলিল এর সঞ্চালনায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুফতী হারুন ইযহার এবং বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা নাছির উদ্দীন মুনীর।

সমাবেশে বক্তারা বলেন, যেভাবে অপরাধে জড়িত থাকার কারণে আওয়ামী লীগের মতো দল নিষিদ্ধ করা হয়েছে, যেভাবে সেনাবাহিনীর উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের অন্যায়ের কারণে বিচারের আওতায় আনা হয়েছে, ঠিক সেভাবেই ইসকনের মতো উগ্র সংগঠনকেও আইনের আওতায় আনতে হবে। তারা এ্যাডভোকেট আলিফকে হত্যা করেছে, সারাদেশে ব্যাপক আকারে ধর্ষণের মতো ঘটনা ঘটিয়ে যাচ্ছে। দেশের বিভিন্ন স্থানে ইসলামী নেতৃবৃন্দ ও ইমাম-খতিবদের উপর হামলা চালিয়েছে। এমনকি গাজীপুরে গুমের ঘটনায়ও তাদের সম্পৃক্ততা রয়েছে। তাই সরকারের জোর দাবি জানাচ্ছি সরকার যেন এই সন্ত্রাসী সংগঠনকে অনতিবিলম্বে নিষিদ্ধ ঘোষণা করে। দেশে শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার স্বার্থে ইস্কন নিষিদ্ধ ঘোষণা করা ছাড়া আর কোনো বিকল্প নেই।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় কেন্দ্রীয় ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা কামরুল ইসলাম, কেন্দ্রীয় সহ-ত্রাণ ও পূর্ণবাসন  সম্পাদক মাওলানা জাকারিয়া মাদানী, মহানগর নেতা মাওলানা শহিদুল ইসলাম, মাওলানা আব্দুল হালিম, মাওলানা রিদওয়ানুল ওয়াহেদ, মাওলানা আশরাফ বিন ইয়াকুব, মাওলানা আনাস বিন আব্বাস। এ সময় উপস্থিত ছিলেন মহানগর নেতা মাওলানা এমদাদ উল্লাহ সোহাইল,কলিম হোসাইন,শোয়াইব উল্লাহ,জাহিদুল ইসলাম প্রমুখ।

এমএইচএফ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।