দক্ষিণ পূর্ব

নির্বাচনের আগে দৃশ্যমান বিচার ও লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে: মু. শাহাজাহান

Masud forhan
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৫
পঠিত :
নির্বাচনের আগে দৃশ্যমান বিচার ও লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে: মু. শাহাজাহান
নিজস্ব প্রতিবেদক 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহাজাহান বলেছেন, অবিলম্বে জুলই সনদের আইনি ভিত্তি প্রদান এবং এর ভিত্তিতে বিচার, সংস্কার ও নির্বাচনের ব্যবস্থা করতে হবে।

শুক্রবার (১৫ আগস্ট) বিকালে নগরীর কর্নেল হাট বাদামতলীস্থ একটি কমিউনিটি সেন্টারে আকবরশাহ থানা জামায়াতের উদ্যোগে আয়োজিত এক সেন্টার কমিটি প্রতিনিধি সম্মেলনে এসব কথা বলেন মুহাম্মদ শাহজাহান। 

জামায়াতের এ নেতা আরও বলেন, নির্বাচনের আগে দৃশ্যমান বিচারের ব্যবস্থা এবং লেভেল প্লেয়িং ফিল্ড তৈরী করতে হবে। জাতি ফ্যাসিস্ট আমলের মত যেনতেন নির্বাচন আর দেখতে চায়না।

থানা আমীর অধ্যক্ষ আবদুল হান্নান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে আরো বক্তব্য রাখেন খুলশী থানা জামায়তের আমীর অধ্যাপক আলমগীর কবির, পাহাড়তলী থানা জামায়াতের আমীর মো. নুরুল আলম, আকবরশাহ থানা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম ও এসিস্ট্যান্ট সেক্রেটারি কাজী আফসার উদ্দিন শাহীন, কাউন্সিলর পদপ্রার্থী ডা. শাহাদাত হোসেন ও ইউসুফ চৌধুরী প্রমুখ।

ইই

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।