দক্ষিণ পূর্ব

বিজয় মিছিলে বক্তব্য দেওয়ার সময় স্ট্রোক করে উপজেলা জামায়াত সেক্রেটারির মৃত্যু

Masud forhan
প্রকাশ : ৫ আগস্ট ২০২৫
পঠিত :
বিজয় মিছিলে বক্তব্য দেওয়ার সময় স্ট্রোক করে উপজেলা জামায়াত সেক্রেটারির মৃত্যু
দক্ষিণপূর্ব ডেস্ক 

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে চট্টগ্রামের লোহাগড়া জামায়াতে ইসলামীর বিজয় মিছিলে বক্তব্য প্রদানকালে স্ট্রোক করে উপজেলা জামায়াতের সেক্রেটারি আবুল কালামের মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মো. ইকবাল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, হাসপাতালে আনার আগেই আবুল কালাম মারা গেছেন। অতিরিক্ত গরমের কারণে তিনি স্ট্রোক করে মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।

মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা জানায়, মিছিলে বক্তব্য দেওয়ার সময় অসুস্থ হয়ে পড়েন উপজেলা জামায়াতের সেক্রেটারি আবুল কালাম। পরে তাকে লোহাগাড়া মা-শিশু হাসপাতালে নেওয়া হয়। সেখানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মো. ইকবালও উপস্থিত ছিলেন। তিনি ইসিজি পরীক্ষার পর জানান, আবুল কালাম স্ট্রোক করে মারা গেছেন। 

আবুল কালামের বাড়ি লোহাগাড়া উপজেলার তেওয়ারি খিল এলাকায়। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী লোহাগাড়া উপজেলা শাখার সেক্রেটারি এবং পদুয়া এ সি এম উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি। তিনি দীর্ঘদিন পদুয়া আইনানুল কামিল মাদ্রাসার আরবি বিভাগের প্রভাষক ছিলেন। জামায়াতের এই নেতার মৃত্যুতে শোক জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা।

ইই

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।