সিভাসু প্রতিনিধি
রক্তঝরা জুলাইয়ের স্মৃতি স্মরণে বিভিন্ন প্রোগ্রাম হাতে নিয়েছে 'চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সাইন্সেস ইউনিভার্সিটি-সিভাসু। নগরের প্রাণকেন্দ্রে অবস্থিত বিশেষায়িত এই বিশ্ববিদ্যালয় ঐক্য সৌহার্দ্যের প্রতীক হিসেবে ছাত্রদের নিয়ে আয়োজন করেছে 'জুলাই স্মৃতি শর্টপিছ ক্রিকেট টুর্নামেন্ট'২৫।
টুর্ণামেন্টে অংশগ্রহণ করবে মোট আটটি দল। গত ১০ই জুলাই সিভাসু টিভিরুমে দিনব্যাপী নিলাম অনুষ্ঠিত হয়। নিলামের মাধ্যমে খেলোয়াড় বন্টন হয়। পরে টুর্নামেন্টের আয়োজক গ্রুপ কর্তৃক প্রকাশিত হয় সূচী ।
নির্ধারিত সূচির আলোকে গতকাল রাত ৮টায় মাঠে গড়ায় উদ্ভোদনী ম্যাচ। টুর্নামেন্টের উদ্ভোদন করেন সিভাসুর ভিসি প্রফেসর ড. লুৎফুর রহমান স্যার।
উদ্ভোদনী পর্বে উপস্থিত ছিলেন আব্দুল্লাহ আল নোমান হলের প্রভোস্ট ড. শামসুল মোর্শেদ, পরিচালক ছাত্রকল্যাণ প্রফেসর ড. রাশেদুল ইসলাম, প্রক্টর ড. মোহাম্মদ মাহবুবুর রহমান, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিসি।
হল প্রভোস্ট তার বক্তব্যে বলেন, যে ঐক্য নিয়ে জুলাই আন্দোলন হয়েছিলো আমরা সে ঐক্যকে ধারণ করেই এগিয়ে যাবো। পরিচালক ছাত্রকল্যাণ বলেন, নতুন বাংলাদেশ হবে সাম্য, ঐক্যের বাংলাদেশ। এই টুর্নামেন্টের মাধ্যমে ছাত্রদের মধ্যে ঐক্য গড়ে উঠবে।
প্রধান অতিথি ভিসি বলেন, গত জুলাইয়ের এই দিনগুলোতে আমাদের ছাত্রদের হল থেকে বের করে দেয়া হয় আর আমরা আজকে সে দিনগুলোতে আমরা এমন সুন্দর আয়োজন করতে পারায় মহান আল্লাহর নিকট শুকরিয়া আদায় করছি। শহীদেরা আমাদেরকে ঋণী করে গেছে। আমাদের উচিত নতুন বাংলাদেশ বিনির্মানে এগিয়ে আসা। শহীদদের রেখে যাওয়া দায়িত্বগুলো যথাযথভাবে সম্পন্ন করা।
জাতীয় সংগীত ও এক মিনিট নিরবতা পালনের পর টেকটিক্যাল টাইটান্স ও ফ্যালকন ফেইথের মধ্যকার খেলা মাঠে গড়ায়। প্রথম ম্যাচে ফ্যালকন ফেইথের দেয়া ১০১ রানের টার্গেটে ৪ উইকেটের জয় পায় টেকটিক্যাল টাইটান্স। খাদ্যবিজ্ঞান অনুষদের ১৫তম ব্যাচের শাহরিয়ার সামির বিরত্বগাঁথা ইনিংসে এই জয় পায় টেকটিক্যাল টাইটান্স।
আয়োজক কমিটির আ.স.ম শাফায়াত জামিল, রাকিবুল হাসান শুভ, ইমামুল হক সাঈদ, সিফাতুল্লাহ মোহাম্মদ আফনান প্রমুখের দক্ষ পরিচালনায় উদ্ভোদনী ম্যাচ সম্পন্ন হওয়ায় তারা দর্শকদের ধন্যবাদ জানিয়েছেন। আগামী ম্যাচগুলোও দর্শকরা উপস্থিত থেকে উপভোগ্য করে তুলবে বলে আয়োজক কমিটি আশাবাদী।
ইই
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।